নোবিপ্রবিতে ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ PM
ভিত্তিপ্রস্তর স্থাপন

ভিত্তিপ্রস্তর স্থাপন © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে ‘নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান এবং নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

ভিত্তিপ্রস্তর স্থাপন সমাপনান্তে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান (এমপি) বলেন, আজকের এই দিনটি নোয়াখালীর শিক্ষা ব্যবস্থার জন্য একটি মাইলফলক। ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ স্থাপনের মাধ্যমে এ অঞ্চলের শিক্ষাক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হলো। এটি ভবিষ্যতে এক মহিরুহে পরিণত হয়ে পুরো এলাকাকে আলোকিত করবে।

এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের ঐকান্তিক প্রচেষ্টাতেই আজ নোবিপ্রবি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নিয়েছে। এখানে অর্জিত বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় সহায়তা করবে। একই সাথে তিনি স্কুল অ্যান্ড কলেজের জমি অধিগ্রহণে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এই ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশ্ববিদ্যালযের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা ও ইন্টার্নশিপের সুযোগ তৈরির পাশাপাশি এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করবে।

উপাচার্য আরও বলেন, স্থানীয় জনগোষ্ঠীর প্রত্যাশা ও আবেগকে ধারণ করেই এটিকে একটি আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। প্রতিষ্ঠানটিকে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

নোবিপ্রবি শাখা কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার, নোয়াখালী জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, প্রকল্প পরিচালক ও ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা, নোয়াখালী জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ভর্তিতে শর্ত শিথিল
  • ০৯ নভেম্বর ২০২৬
সাংবাদিকদের বয়কটেও কোনো কাজ হচ্ছে না
  • ০৯ নভেম্বর ২০২৬
উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদেশে পড়াশোনার খরচে অনুমতি লাগবে না
  • ০৯ নভেম্বর ২০২৬
ইউআইইউ এবং জাপানের লুপ ইনকরপোরেটেড’র মধ্যে সমঝোতা স্মারক অন…
  • ০৯ নভেম্বর ২০২৬
হাসিনাকে দেশে ফেরাতে কাশবনে শপথ, ভিডিও ভাইরাল
  • ০৯ নভেম্বর ২০২৬
পূর্বধলায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950