ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি

১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪২ PM
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে মহাদেবপুরের উত্তরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমকে বদলী

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে মহাদেবপুরের উত্তরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমকে বদলী © সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরের উত্তরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তাকে চিঠি পাঠায়। এরপর অভিযুক্ত শিক্ষককে বদলী করেছে জেলা শিক্ষা কর্মকর্তা। 

জেলা শিক্ষা অফিসের চিঠিতে বলা হয়েছে, নওগাঁ জেলাধীন মহাদেবপুর উপজেলার নিম্নবর্ণিত শিক্ষকের নামের পার্শ্বে উল্লেখিত বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহাদেবপুর এর সুপারিশ সম্বলিত প্রস্তাব মোতাবেক উত্তরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষক মো. জাহাঙ্গীর আলমকে উপজেলার মুখর বিশ্বনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আগামী ৩০ জুন পর্যন্ত সংযুক্তি প্রদান করা হলো। 

চিঠিতে আরও বলা হয়েছে, সংযুক্তিকৃত শিক্ষক আগামী ১৫ নভেম্বর তারিখ অপরাহে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায় ১৬ নভেম্বর তারিখ হতে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবে।

এর আগে এলাকাবাসীর দাবি করেন, কয়েক মাস ধরে ওই শিক্ষক ছাত্রীদের অনাকাঙ্ক্ষিতভাবে ব্যাড ট্যাচ করে আসছিলেন। বিষয়টি প্রধান শিক্ষককে একাধিকবার জানানো হলেও কার্যকর কোন ব্যবস্থা নেননি তিনি। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে কয়েক দফা বৈঠক করে তাকে চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়া থেকে বিরত রাখার সিদ্ধান্ত হলেও তা মানেননি প্রধান শিক্ষক আনোয়ারুল আবেদীন বর্ষণ ও অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলম। শুধু ওই এক শিক্ষার্থীই নয় বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও একই ধরনের অভিযোগ করেছে। সর্বশেষ প্রায় ১০ জন শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ বিদ্যালয়ে গিয়ে সরেজমিনে তদন্ত করে এর সত্যতা পেয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু রায়হান বলেন, জেলা শিক্ষা কর্মকর্তা স্যারের পাঠানো চিঠি ইতোমধ্যে ওই শিক্ষকের কাছে প্রেরণ করা হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা সায়েদুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার পর আমার কাছে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছে। সে মোতাবেক ওই শিক্ষককে অন্য বিদ্যালয়ের সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রকৃয়াধীন রয়েছে।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950