নিজ বাসার গেটে স্কুলছাত্রীকে বখাটের উপর্যুপরি ছুরিকাঘাত

০৯ নভেম্বর ২০২৬, ০৬:২১ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ PM
নিজ বাসার গেটে স্কুলছাত্রীকে বখাটের উপর্যুপরি ছুরিকাঘাত

নিজ বাসার গেটে স্কুলছাত্রীকে বখাটের উপর্যুপরি ছুরিকাঘাত © সংগৃহীত

কুষ্টিয়া শহরে এসএসসির নির্বাচনী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে এক বখাটের ছুরিকাঘাতে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের থানাপাড়া এলাকার ক্রিসেন্ট ক্লাবের গলিতে ওই ছাত্রীর বাসার সামনে এ ঘটনা ঘটে।

আহত স্কুলছাত্রীর নাম জাকিয়া সুলতানা (১৫)। সে কুষ্টিয়া মিশন স্কুলের দশম শ্রেণির ছাত্রী এবং থানাপাড়া এলাকার জাকারিয়া হোসেনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নির্বাচনী পরীক্ষা শেষ করে বাসায় ফিরছিল জাকিয়া। তার বাসার সামনে আগে থেকেই ওত পেতে ছিল বখাটে ইমন। জাকিয়া বাসার গেটে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যে ইমন তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় জাকিয়াকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, জাকিয়ার শরীর ও হাতের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে।

স্কুলছাত্রীর পরিবারের দাবি, ইমন স্থানীয় আরেকটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। একই কোচিংয়ে পড়ার সুবাদে জাকিয়ার সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল বখাটে ইমন।

সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন ৫ এমপি, তালিকায় কোন দলের কার…
  • ০৯ নভেম্বর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, সাময়িক বন্ধ ঘোষণা
  • ০৯ নভেম্বর ২০২৬
১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর দিলেন ক্রীড়া…
  • ০৯ নভেম্বর ২০২৬
বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর 
  • ০৯ নভেম্বর ২০২৬
ফের টিএসসিতে ককটেল বিস্ফোরণ, বৃষ্টিতে ভিজেই কয়েকজনকে আটক কর…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950