ফেলোশিপ নিয়ে গবেষণার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ PM
স্ট্যানফোর্ড সায়েন্স ফেলোস ফেলোশিপ

স্ট্যানফোর্ড সায়েন্স ফেলোস ফেলোশিপ © টিডিসি ফটো

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে তিন বছর গবেষণার সুযোগ দিচ্ছে স্ট্যানফোর্ড সায়েন্স ফেলোস ফেলোশিপ। প্রাকৃতিক বিজ্ঞানে মৌলিক পরীক্ষামূলক বা তাত্ত্বিক গবেষণায় আগ্রহী ক্যারিয়ারের শুরুর পর্যায়ের মেধাবী বিজ্ঞানীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের নাগরিকরাও আবেদন করতে পারবেন। 

গবেষণার ক্ষেত্র: স্ট্যানফোর্ড সায়েন্স ফেলোসের আওতায় প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে জ্যোতির্বিজ্ঞান ও অ্যাস্ট্রোফিজিকস, জীববিজ্ঞান, রসায়ন, পৃথিবী ও মহাসাগরবিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান, পরীক্ষামূলক পদার্থবিজ্ঞান এবং থিওরি ও সিমুলেশনসহ অন্যান্য ক্ষেত্র।

ফেলোশিপের মেয়াদ: ফেলোশিপের মেয়াদ তিন বছর। সাধারণত এ ফেলোশিপ শুরু হবে ১ সেপ্টেম্বর, ২০২৭ এবং শেষ হবে ৩১ আগস্ট, ২০৩০। তবে ১ জুলাই বা ১ আগস্ট থেকেও ফেলোশিপে যোগ দেওয়া যাবে। কোনো অবস্থাতেই ১ সেপ্টেম্বরের পর যোগদান করা যাবে না।

সুযোগ-সুবিধা: নির্বাচিত ফেলোকে বছরে ৯৮ হাজার ডলার স্টাইপেন্ড দেওয়া হবে। এ ছাড়া স্ট্যানফোর্ডের বিভিন্ন সুবিধা, গবেষণা ও পেশাগত উন্নয়নের জন্য বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার দেওয়া হবে।

পাশাপাশি সর্বোচ্চ ২ হাজার ৫০০ ডলার স্থানান্তর ব্যয় এবং যোগ্য ফেলোদের শিশু যত্ন ও ভিসা ব্যয়ের জন্য সহায়তা দেওয়া হবে।

আরও দেখুন: বাথরুমে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, আটক প্রাথমিকের শিক্ষক

আবেদনের যোগ্যতা: আগ্রহী প্রার্থীদের ক্যারিয়ারের শুরুর পর্যায়ের বিজ্ঞানী হতে হবে। ফেলোশিপ শুরু হওয়ার আগের তিন বছরের মধ্যে পিএইচডি অর্জন করতে হবে। এ ছাড়া অন্য প্রতিষ্ঠানে সর্বোচ্চ দুই বছরের পোস্টডক্টরাল অভিজ্ঞতা থাকা যাবে।

বর্তমানে স্ট্যানফোর্ডের গ্র্যাজুয়েট শিক্ষার্থী ও পোস্টডক্টরাল গবেষকেরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন না। একইভাবে, যারা ১ মার্চ, ২০২৭ এর আগে স্ট্যানফোর্ডে পোস্টডক্টরাল পদে যোগ দেবেন, তারাও আবেদন করার যোগ্য হবেন না।

প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনের সময় প্রার্থীদের নিচের নথিগুলো জমা দিতে হবে।
কারিকুলাম ভিটা 

কভার লেটার

তিনটি সুপারিশপত্র

সর্বোচ্চ দুই পৃষ্ঠার ক্যারিয়ার স্টেটমেন্ট

সর্বোচ্চ দুই পৃষ্ঠার গবেষণা প্রস্তাব।

গবেষণা প্রস্তাবে গবেষণার সমস্যা, আগামী তিন থেকে পাঁচ বছরে কী অর্জন করা সম্ভব এবং প্রস্তাবিত গবেষণায় স্ট্যানফোর্ড কীভাবে সহায়তা করতে পারে এসব বিষয় তুলে ধরতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অ্যাকাডেমিক জবস অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের আগে সম্ভাব্য স্ট্যানফোর্ড ফ্যাকাল্টি সদস্যদের সঙ্গে যোগাযোগ করে গবেষণার সহযোগিতা ও হোস্টিংয়ের বিষয়ে আলোচনা করতে হবে।

ফেলোশিপ পাওয়ার আগে অন্তত একজন স্ট্যানফোর্ড ফ্যাকাল্টি সদস্যকে আবেদনকারীকে হোস্ট করতে সম্মত হতে হবে।

আবেদনের শেষ সময়: ১৬ অক্টোবর ২০২৬।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে দেখুন। 

ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে আটকে রাখলেন কলেজ ছাত্রদল সভাপ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯-এ ডাকসুতে হেরে যাওয়া অন্য প্রার্থীদেরও ন্যায়বিচার পাইয়…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জামালপুর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক হলেন কলেজের শিক্ষক…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে আইন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ফাইনালে পাসের হার টানা ৫ বছর কম…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬