হার্ভার্ড ইউনিভার্সিটিতে ফেলোশিপের সুযোগ, আবেদন করতে পারবেন নারী পেশাজীবীরা

২৫ জুলাই ২০২৬, ১১:০৬ PM
হার্ভার্ড ইউনিভার্সিটিতে নারী পেশাজীবীরা ফেলোশিপ করতে চাইলে আবেদন করতে হবে খুুঁটিনাটি জেনে

হার্ভার্ড ইউনিভার্সিটিতে নারী পেশাজীবীরা ফেলোশিপ করতে চাইলে আবেদন করতে হবে খুুঁটিনাটি জেনে © সংগৃহীত

বৈশ্বিক স্বাস্থ্য খাতে নেতৃত্ব গড়ে তুলতে নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে হার্ভার্ড ইউনিভার্সিটি ২০২৭–২৮ শিক্ষাবর্ষের জন্য তাদের মর্যাদাপূর্ণ লিড (LEAD) ফেলোশিপ প্রোগ্রামের জন্য আবেদন আহ্বান করেছে। প্রোগ্রামটি মূলত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর (LMIC) নারী পেশাজীবীদের জন্য উন্মুক্ত। আবেদনকারীদের বর্তমানে কোনো LMIC–এ কাজ করতে হবে এবং ফেলোশিপ শেষে নিজ দেশে ফিরে গিয়ে অর্জিত জ্ঞান প্রয়োগের পরিকল্পনা থাকতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। 

LEAD শব্দের পূর্ণরূপ হলো—Learn, Engage, Advance and Disrupt। এই বিশেষ ফেলোশিপ প্রোগ্রামের উদ্দেশ্য হলো বৈশ্বিক স্বাস্থ্য খাতে নারীদের নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়ন করা। এই এক বছরের ফেলোশিপটি আয়োজন করছে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট এবং হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগ।

ফেলোশিপ প্রোগ্রামটি দুই ধাপে সম্পন্ন হবে

১. প্রথম ধাপ (ভার্চ্যুয়াল)

*ফেলোরা তাঁদের ব্যক্তিগত নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনা তৈরি করবেন;

*এক্সিকিউটিভ কোচিংয়ের মাধ্যমে নেতৃত্বের দক্ষতা বাড়ানোর সুযোগ থাকবে;

*অ্যাকাডেমিক ক্রিডেনশিয়াল অর্জন, জে–ওয়ান ভিসার প্রক্রিয়া সম্পন্ন ও কোর্সের প্রস্তুতি নেওয়া হবে;

*অনলাইন মেন্টরশিপ সেশন ও ভার্চ্যুয়াল ইভেন্টে অংশগ্রহণ করা যাবে;

আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টে ৫ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগ, নেই সর্বোচ্চ বয়সসীমা

২. দ্বিতীয় ধাপ (সরাসরি অংশগ্রহণ)

*ফেলোরা হার্ভার্ড ইউনিভার্সিটিতে ছয় সপ্তাহ অবস্থান করবেন (এপ্রিল ২০২৭);

*লিডারশিপ ওয়ার্কশপ, এক্সিকিউটিভ এডুকেশন কোর্স, পাবলিক স্পিকিং ও টিম বিল্ডিং কার্যক্রমে অংশ নেবেন;

*এই সময়ের সব খরচ (আবাসন, রাউন্ড ট্রিপ ফ্লাইট, কোর্স ফি ও দৈনিক ভাতা) ফেলোশিপ বহন করবে। [আপডেট: ইন–রেসিডেন্স সময়ের ভিসা ফি, বিমানভাড়া, আবাসন ও দৈনিক ভাতা সম্পূর্ণ অর্থায়ন করা হবে];

আরও পড়ুন: স্কলারশিপে নারী শিক্ষার্থীদের স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ অস্ট্রিয়ায়, করুন আবেদন

সুযোগ-সুবিধা

*ব্যক্তিগত নেতৃত্ব উন্নয়নে এক্সিকিউটিভ কোচিং;

*হার্ভার্ড ফ্যাকাল্টি সদস্যদের কাছ থেকে মেন্টরশিপ;

*হার্ভার্ড ইভেন্টে বক্তব্য রাখার সুযোগ;

*এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশগ্রহণ;

*বৈশ্বিক বিশেষজ্ঞদের নেতৃত্ব মাস্টারক্লাসে যোগদান;

*সম্পূর্ণ অর্থায়নে ছয় সপ্তাহের ইন–রেসিডেন্স প্রোগ্রাম (আবাসন, বিমানভাড়া ও দৈনিক ভাতা);

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ইউনিভার্সিটি অব লুসানে, করুন আবেদন

আবেদনের যোগ্যতা ও শর্ত

*সংশ্লিষ্ট বিষয়ে অন্তত মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;

*বৈশ্বিক স্বাস্থ্য খাতে ন্যূনতম ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে;

*আবেদনকারীর বর্তমান নিয়োগকর্তার পূর্ণ সমর্থন থাকতে হবে এবং প্রতিষ্ঠানের কোনো সিনিয়র ব্যক্তি বা চ্যাম্পিয়ন রেফারেন্স হিসেবে মনোনীত থাকতে হবে;

*২০২৭ সালের এপ্রিল মাসে ছয় সপ্তাহের ইন–রেসিডেন্স প্রোগ্রামে অংশ নিতে কর্মক্ষেত্র থেকে ছুটি নিতে হবে;

*আবেদনকারীকে জে–ওয়ান ভিসা পাওয়ার যোগ্য হতে হবে এবং বোস্টনে অবস্থান করতে সক্ষম হতে হবে;

*গত দুই বছরে চার মাস বা তার বেশি সময়ের কোনো পূর্ণকালীন ফেলোশিপে অংশগ্রহণ করা যাবে না;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডের এআইটিতে, করুন আবেদন

প্রয়োজনীয় কাগজপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*উদ্দেশ্যপত্র (১.৫ পৃষ্ঠার বেশি নয়);

*চারটি প্রবন্ধ (প্রতিটি দুই হাজার ক্যারেক্টারের মধ্যে);

*নিজ প্রতিষ্ঠানের কমিটমেন্ট লেটার;

*মেন্টরের কমিটমেন্ট লেটার;

*দুটি রেফারেন্স লেটার;

আর পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9