স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ইউনিভার্সিটি অব লুসানে, করুন আবেদন

১৬ জুলাই ২০২৬, ০৩:২৫ PM
সুইজারল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

সুইজারল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের আংশিক স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুসান। ইউএনআইএল (UNIL) মাস্টার্স গ্রান্টস এর আওতায় দশজন শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করবে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ নভেম্বর ২০২৬।

ইউনিভার্সিটি অব লুসান সুইজারল্যান্ডের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ১৫৩৭ সালে বিশ্ববিদ্যালয়টি স্কুল অব থিওলজি হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ১৮৯০ সালে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

সুযোগ-সুবিধা

*টিউশন ফি প্রদান করবে;

*প্রতি মাসে ১৬০০ সুইস ফ্রাঙ্ক প্রদান করবে;

*কোর্স রেজিস্ট্রেশন ফি মাত্র ৮০ সুইস ফ্রাঁ;

অন্যান্য সব খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে। ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ জুলাই ( বছরে ১০ মাস) মাস্টার্সের সম্পূর্ণ সময়কালের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মেলবোর্ন ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*ইউএনআইএল (UNIL) -এ মাস্টার্স প্রোগ্রাম শুরুর আগে ইউএনআইএল (UNIL)-এ স্নাতকের সমতুল্য বিবেচিত একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করা থাকতে হবে;

*ভালো অ্যাকাডেমিক ফলাফল থাকতে হবে;

*ফ্রেঞ্চ বা ইংরেজিতে কমপক্ষে C1 (ইউরোপীয় ভাষা পোর্টফোলিও গ্লোবাল স্কেল অনুযায়ী) ভাষার স্তর থাকতে হবে;

*নতুন শিক্ষার্থী হতে হবে;

*CHF 200.00 প্রশাসনিক ফি প্রদান করতে হবে;

আরও পড়ুন: রোডস স্কলারশিপে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, করুন আবেদন

নিম্নলিখিত মাস্টার্স প্রোগ্রামগুলো UNIL স্কলারশিপের আওতাভুক্ত

*আন্তবিভাগীয় প্রোগ্রাম;

*কলা অনুষদ;

*জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান;

*ভূবিজ্ঞান ও পরিবেশ;

*ধর্মতত্ত্ব ও ধর্মবিজ্ঞান;

*সমাজবিজ্ঞান ও রাজনৈতিক বিজ্ঞান;

*আইন, অপরাধবিজ্ঞান ও জনপ্রশাসন;

*ব্যবসায় ও অর্থনীতি অনুষদ;

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন অস্ট্রেলিয়ার ক্যানবেরা ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ নভেম্বর ২০২৬।

দীর্ঘ ও সুস্থ জীবন পেতে আজ থেকেই গড়ে তুলুন ৭ অভ্যাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলির জন্য অগ্রায়নপত্র না দিলে যা করতে হবে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিনটি পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ্-বাংলা ব্যাংক
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ভয়াবহ বন্যায় থমকে গেল বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়গুলোর নিয়ন্ত্রক ইউজিসিতেই অনিয়মের পাহাড়, সরকার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তিন দফা কমার পর বাড়ল সোনার দাম
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬