স্কলারশিপে পড়ুন অস্ট্রেলিয়ার ক্যানবেরা ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

০৭ জুলাই ২০২৬, ১০:০৭ PM
ক্যানবেরা ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

ক্যানবেরা ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

অস্ট্রেলিয়ার ক্যানবেরা ইউনিভার্সিটিতে (University of Canberra) ভাইস-চ্যান্সেলর সোশ্যাল চ্যাম্পিয়ন স্কলারশিপের আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ স্কলারশিপের আওতায় নির্বাচিত আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতক (Undergraduate) ও স্নাতকোত্তর (Postgraduate Coursework) পর্যায়ে বিভিন্ন বিষয়ে অধ্যয়নের সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় ৯ অক্টোবর ২০২৬।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অবস্থিত ইউনিভার্সিটি অব ক্যানবেরা (UC) দেশের অন্যতম স্বনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয়। ১৯৬৭ সালে 'ক্যানবেরা কলেজ অব অ্যাডভান্সড এডুকেশন' হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর, ১৯৯০ সালে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। ব্যবহারিক শিক্ষা, বিশ্বমানের গবেষণা এবং চমৎকার কর্মসংস্থান হারের জন্য প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী পরিচিত।

সুযোগ-সুবিধা

স্কলারশিপের আওতায় প্রতি বছর সর্বোচ্চ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (AUD 50,000) পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মাধ্যমে—

*সম্পূর্ণ টিউশন ফি;

*ক্যাম্পাসে আবাসনের ব্যয়;

*বছরে ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (AUD 10,000) জীবনযাত্রার ভাতা এবং

*প্রথম বছরের অন্যান্য প্রয়োজনীয় খরচ বহন করা হবে।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মেলবোর্ন ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

ল্যাটিন আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়াসহ যেসব অঞ্চলে আন্তর্জাতিক উচ্চশিক্ষার অর্থায়নের সুযোগ সীমিত, সেসব অঞ্চলের যোগ্য শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

*আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্ট্রেলিয়ার বাইরে (Offshore) অবস্থানরত প্রাথমিক (Primary) স্টুডেন্ট ভিসা আবেদনকারী হতে হবে;

*ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে আবেদন করে অফার লেটার (শর্তসাপেক্ষ বা নিঃশর্ত) পেয়ে থাকতে হবে;

*আবেদনকারীকে এখনো কোর্স শুরু না করে নতুন (Commencing) শিক্ষার্থী হতে হবে;

*সংশ্লিষ্ট প্রোগ্রামের অ্যাকাডেমিক যোগ্যতা পূরণ করতে হবে এবং ন্যূনতম ৮০ শতাংশ বা সমমানের ফলাফল থাকতে হবে;

*অস্ট্রেলিয়ান স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৯ অক্টোবর ২০২৬।

শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬
অবৈধ স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ৮৫ হাজার টাক…
  • ০৫ অক্টোবর ২০২৬
একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করতে দুই দ…
  • ০৫ অক্টোবর ২০২৬
ধানখেতে বিদ্যুতায়িত হয়ে আনসার সদস্যের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬