স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মেলবোর্ন ইউনিভার্সিটিতে, করুন আবেদন

০৬ জুন ২০২৬, ০৮:১৯ PM
স্কলারশিপে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

স্কলারশিপে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য অস্ট্রেলিয়া। দেশটিতে স্কলারশিপের নানা ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। সরকারি-বেসরকারি এসব স্কলারশিপ নিয়ে বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন।  দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপে রয়েছে। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের দেওয়া তেমনি একটি স্কলারশিপ হচ্ছে ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’। 

এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।  

মেলবোর্ন ইউনিভার্সিটি ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এর মূল ক্যাম্পাসটি পার্কভিলে অবস্থিত।

স্কলারশিপের সংখ্যা

ইউনিভার্সিটি অব মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপসের আওতায় ৬০০টি স্কলারশিপ দেওয়া হবে। স্কলারশিপগুলো দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা অর্জন করতে পারবেন।

আরও পড়ুন: রোডস স্কলারশিপে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, করুন আবেদন

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে। 

*প্রতি বছর আবাসন ভাতা হিসেবে ৩৯,৫০০ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ৭২ হাজার ৪৮৩ টাকা) প্রদান করবে। 

*আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে ৩০০০ ডলার প্রদান করবে। 

*স্বাস্থ্যবিমা প্রদান করবে৷

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ডিগ্রিতে স্নাতক অথবা পিএইচডির জন্য নির্বাচিত হতে হবে।

*স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে। 

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে। 

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 

*সব জাতীয়তার শিক্ষার্থীদের জন্য স্কলারশিপটি উন্মুক্ত।

আরও পড়ুন: বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

আবেদনকারী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর স্নাতক অথবা পিএইচডির জন্য গবেষণা ডিগ্রিতে আবেদন করলে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।

আবেদনপদ্ধতি এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৬।

ইতালিতে বছরে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেধাবী শিক্ষার্থীদের এআই প্রশিক্ষণ না দিলে ভবিষ্যৎ অন্ধকার …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উঠে গেল সড়ক বিভাজকে 
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ নামে ফেরানোর অপচেষ্টা চলছে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪১ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9