রোডস স্কলারশিপে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, করুন আবেদন

০৩ জুন ২০২৬, ০৭:০৫ PM , আপডেট: ০৩ জুন ২০২৬, ০৭:০৬ PM
যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে রোডস স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে করুন আবেদন

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে রোডস স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে করুন আবেদন © সংগৃহীত

উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি। ‘রোডস স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অক্টোবর ২০২৬ পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

রোডস স্কলারশিপ বিশ্বের একটি প্রাচীনতম ও মর্যাদাপূর্ণ স্কলারশিপ। ১৯০২ সালে সিসিল জন রোডসের উইলের মাধ্যমে এই স্কলারশিপটি প্রতিষ্ঠিত করা হয়। যা বিশ্বের বিভিন্ন প্রতিভাবান তরুণ-তরুণীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দেয়।

সুযোগ সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*আবাসন সুবিধা প্রদান করবে;

*উপবৃত্তি হিসেবে বছরে ২০,৪০০ পাউন্ড  প্রদান করবে;

*এয়ার টিকিট ও ভিসা ফি প্রদান করবে;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

আরও পড়ুন: স্কলারশিপে পড়াশোনার সুযোগ বোস্টন ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৪ বছর বয়সী হতে হবে। কিছু ক্ষেত্রে ২৭ বছর পর্যন্ত আবেদন করা যায়;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক ও পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকের সুযোগ যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটিতে, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি;

*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট;

*সিভি/রিজিউম;

*ইংরেজি ভাষাদক্ষতার প্রমাণ (আইইএলটিএস);

*রেফারেন্স লেটার;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: আগামী অক্টোবর ২০২৬।

বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬