স্কলারশিপে পড়াশোনার সুযোগ বোস্টন ইউনিভার্সিটিতে, করুন আবেদন

২৩ মে ২০২৬, ১০:৩৩ PM
যুক্তরাষ্ট্রে স্কলারশিপে স্নাতকে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনে

যুক্তরাষ্ট্রে স্কলারশিপে স্নাতকে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনে © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে বোস্টন ইউনিভার্সিটি। স্কলারশিপটির কেতাবি নাম ‘প্রেসিডেনশিয়াল স্কলারশিপ’। শিক্ষার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করবে। প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হয়। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যে অবস্থিত বোস্টন ইউনিভার্সিটি দেশটির একটি মর্যাদাপূর্ণ বেসরকারি বিশ্ববিদ্যালয়। এখানে বিশ্বের ১৪০টিরও বেশি দেশের শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জন করছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২৯ হাজার শিক্ষার্থী এবং ৪ হাজারের বেশি অভিজ্ঞ ফ্যাকাল্টি সদস্য রয়েছেন। বৈচিত্র্যময় আন্তর্জাতিক পরিবেশ, আধুনিক শিক্ষাপদ্ধতি ও গবেষণাভিত্তিক শিক্ষার মাধ্যমে বোস্টন ইউনিভার্সিটি বিশ্বজুড়ে শিক্ষার্থীদের কাছে এক আদর্শ গন্তব্য হয়ে উঠেছে।

সুযোগ-সুবিধা

নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি শিক্ষাবর্ষে $২৫,০০০ ডলার স্কলারশিপ পাবেন, যা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় প্রদান করা হয়। এটি শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উৎকর্ষ, নেতৃত্বের গুণাবলি ও সামগ্রিক সাফল্যের ভিত্তিতে প্রদান করা হয়।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকের সুযোগ যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটিতে, করুন আবেদন

অধ্যয়নের ক্ষেত্র

*স্বাস্থ্যবিজ্ঞান;

*যোগাযোগ;

*শিল্প ও বিজ্ঞান;

*ইঞ্জিনিয়ারিং;

*চারুকলা;

*ব্যবসা;

*গ্লোবাল স্টাডিজ;

*শিক্ষা ও মানব উন্নয়ন;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

আগ্রহী শিক্ষার্থীদের অবশ্যই আন্তর্জাতিক হতে হবে এবং বিগত অ্যাকাডেমিকে উল্লেখযোগ্য ফলাফল থাকতে হবে। আবেদনকারীদের SAT স্কোর ১৫০০-এর বেশি অথবা ACT স্কোর ৩৩-এর বেশি হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

*বৈধ পাসপোর্টের কপি;

*মাধ্যমিক বিদ্যালয়ের সার্টিফিকেট;

*ইংরেজি দক্ষতা পরীক্ষার সনদপত্র;

*কাউন্সিলারের সুপারিশপত্র;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও রেকর্ড;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদনপদ্ধতি

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৬।

ফুটবল খেলে পুকুরে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু
  • ২৩ মে ২০২৬
পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু
  • ২৩ মে ২০২৬
মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানের ঘোষণা দিল ছাত্রশিবির
  • ২৩ মে ২০২৬
ওয়ালটন লিফটের বিজ্ঞাপনে মডেল হলেন সঙ্গীতশিল্পী তাহসান
  • ২৩ মে ২০২৬
স্কলারশিপে পড়াশোনার সুযোগ বোস্টন ইউনিভার্সিটিতে, করুন আবেদন
  • ২৩ মে ২০২৬
সতীনের সঙ্গে বিরোধ, আমগাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২৩ মে ২০২৬