বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, করুন আবেদন

০৪ জুন ২০২৬, ০১:৪২ PM
যুক্তরাষ্ট্রে নাইট-হেনেসি স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি করতে চাইলে আবেদন করুন দ্রুতই

যুক্তরাষ্ট্রে নাইট-হেনেসি স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডি করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। “নাইট-হেনেসি স্কলার্স“ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৬ অক্টোবর ২০২৬।

নাইকি কোম্পানির প্রতিষ্ঠাতা ফিল নাইট ও তার স্ত্রী পেনি নাইট স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেন। ফিল নাইট ও বিশ্ববিদ্যালয়ের দশম সাবেক প্রেসিডেন্ট জন হেনেসির নাম অনুসারে এর নামকরণ করা হয়। প্রোগ্রামটি সাধারণত তিন বছর পর্যন্ত একাডেমিক খরচ বহন করে থাকে, কিন্তু কোনো শিক্ষার্থী যদি একাধিক কিংবা যৌথ প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে হোম ডিপার্টমেন্ট সামঞ্জস্যপূর্ণ ফান্ডের ব্যবস্থা করে থাকে।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি ও আনুষঙ্গিক খরচ দেওয়া হবে;

*আবাসন ব্যবস্থা প্রদান করবে;

*অ্যাকাডেমিক ব্যয়ের জন্য উপবৃত্তি (বোর্ড, বই, অ্যাকাডেমিক ও শিক্ষামূলক উপকরণ সরবরাহ) স্থানীয় যাতায়াত ও প্রয়োজনীয় হাতখরচ দেওয়া হবে;

*ইকোনমি ক্লাসের ভ্রমণ ভাতা দেওয়া হবে;

*দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক অর্জনের জন্য অতিরিক্ত ফান্ড নিতে পারবেন;

আরও পড়ুন: রোডস স্কলারশিপে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর থাকতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*আবেদনকারীকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি পূর্ণকালীন গ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদন করতে হবে এবং ভর্তির যোগ্যতা অর্জন করতে হবে। বর্তমান স্ট্যানফোর্ড শিক্ষার্থী ও নতুন আবেদনকারী উভয়েই নির্দিষ্ট শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন;

*২০২০ সাল কিংবা এর পরবর্তী সময়ে স্নাতক পাস করে থাকলে আবেদন করা যাবে;
*মার্কিন সেনাবাহিনীতে যাঁদের অবদান থাকবে, তাঁরা আবেদনের জন্য দুই বছর বেশি সময় পাবেন;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

প্রয়োজনীয় নথিপত্র

*প্রবন্ধ;

*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট;

*একটি ভিডিও স্টোরি;

*এক পৃষ্ঠার জীবনবৃত্তান্ত;

*অনলাইন আবেদন;

*২৫০ শব্দের মধ্যে শর্ট প্রশ্নের উত্তর এবং ৫৫০ শব্দের মধ্যে নিজেকে নিয়ে রচনা লিখে জমা দিতে হবে;

*স্ট্যান্ডার্ডাইজড টেস্ট স্কোর;

*দুটি রেকমেন্ডেশন লেটার;

আরও পড়ুন: স্কলারশিপে পড়াশোনার সুযোগ বোস্টন ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে  এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৬ অক্টোবর ২০২৬।

তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসু জিএস হয়ে ক্যাম্পাসে রাশেদ খাঁন, পরামর্শ দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে রাজীব পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধনে হামলা, আহত ৫
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা কে—মেসির ইনস্টাগ্রাম ভিডিওতে বিতর্কের অবসান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬