স্কলারশিপে নারী শিক্ষার্থীদের স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ অস্ট্রিয়ায়, করুন আবেদন

০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৯ PM
অস্ট্রিয়ায় হেলমুট ভেইথ স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

অস্ট্রিয়ায় হেলমুট ভেইথ স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক নারী শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে অস্ট্রিয়ায় অবস্থিত ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজি। "হেলমুট ভেইথ স্কলারশিপ" এর আওতায় ব্যতিক্রমী ও প্রতিভাবান নারী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের নারী শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬।

কম্পিউটার সায়েন্সবিষয়ক গবেষক ও বিজ্ঞানী হেলমুট ভেইথ এর স্মরণে শুধু নারী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার সায়েন্স বিষয়ে সম্পূর্ণ বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ করে দেওয়ার জন্যই হেলমুট ভেইথ স্কলারশিপ নামক এই ফান্ডটি প্রতিষ্ঠা করা হয়।

হেলমুট ভেইথ কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার-সহায়তা যাচাইকরণ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সুরক্ষার ক্ষেত্রে যুক্তিবিদ্যার কাজে তাঁর গবেষণার দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ছিলেন। সেখানে থাকাকালীন তিনি নারী শিক্ষার্থীদের পড়াশোনায় বেশ অনুপ্রেরণা দিয়েছেন। 

যেসব বিষয়ে অধ্যয়নের সুযোগ 

*লজিক অ্যান্ড কম্পিউটেশন;

*বিজনেস ইনফরমেটিকস;

*ডেটা সায়েন্স;

*মিডিয়া অ্যান্ড হিউম্যান সেন্টার কম্পিউটিং;

*কম্পিউটার ইঞ্জিনিয়ারিং;

*সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্টারনেট কম্পিউটিং;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;

*কম্পিউটার সায়েন্স কিংবা গণিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*হেলমুট ভেইথের রিচার্জ এরিয়াগুলোতে গবেষণা করার ইচ্ছা এবং প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

সুযোগ-সুবিধা     

*সম্পূর্ণ স্নাতকোত্তর ডিগ্রির জন্য টিউশন মওকুফ করা হবে;

*দুই বছর পর্যন্ত বাৎসরিক ৭ হাজার ইউরো দেওয়া হবে;

প্রয়োজনীয় কাগজপত্র

*পাসপোর্ট;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*পূর্বের স্নাতক ডিগ্রির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট;

*একটি কভার লেটার;

*দুটো মটিভেশনাল লেটার ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা;

*ইংরেজি ভাষাদক্ষতার সার্টিফিকেট;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসের হান বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীর প্রয়োজনীয় সব কাগজপত্র একটি পিডিএফ ফাইল করে জমা দিতে হবে। পিডিএফ ফাইলটির নাম অবশ্যই ‘Document.pdf’ দিয়ে [email protected] ওয়েবসাইটে পাঠাতে হবে।
 
স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর ২০২৬।

বিধবার ১০ বছরের সঞ্চয় ছিল জর্দার কৌটায়, প্রয়োজনের সময় খুলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে মুহূর্তেই ধসে পড়ল পাঁচতলা মেসবা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টায় ইজিবাইক চালক গ্রেফতার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দু'দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা; সন্ধান চায় পরিবার 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রো…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9