জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

২০ জুলাই ২০২৬, ০৯:৩৪ PM
জার্মানিতে হান্স সাইডেল ফাউন্ডেশনের স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

জার্মানিতে হান্স সাইডেল ফাউন্ডেশনের স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা কিংবা সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ দিয়েছে হান্স সাইডেল ফাউন্ডেশন। ২০২৭ সালের স্কলারশিপ কর্মসূচির আওতায় স্নাতকোত্তর শিক্ষার্থী, পিএইচডি গবেষক এবং সাংবাদিকতায় আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদনপ্রক্রিয়া ১৫ ডিসেম্বর ২০২৬ থেকে শুরু হয়ে ১৫ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলমান থাকবে। 

সুযোগ-সুবিধা

*স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য মাসিক সর্বোচ্চ ৯৯২ ইউরো ভাতা প্রদান করবে;

*পিএইচডি গবেষকদের জন্য মাসিক ১,৬৫০ ইউরো ভাতা প্রদান করবে;

*প্রতি মাসে ৩০০ ইউরো স্টাডি অ্যালাউন্স প্রদান করবে;

*স্বাস্থ্যবিমার জন্য সর্বোচ্চ ১০২ ইউরো পর্যন্ত ভর্তুকি প্রদান করবে;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদনের শর্তাবলি

*ভালো অ্যাকাডেমিক ফলাফল, সুস্পষ্ট শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা ও স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*পিএইচডি আবেদনকারীদের গবেষণা-প্রস্তাব, অ্যাকাডেমিক সুপারিশপত্র এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ জমা দিতে হবে;

*সাংবাদিকতায় আগ্রহী প্রার্থীরা সংবাদ, টেলিভিশন, রেডিও বা মাল্টিমিডিয়া প্রতিবেদনের সর্বোচ্চ পাঁচটি কাজের নমুনা বা লিংক জমা দিতে পারবেন;

*গণমাধ্যম, জনসংযোগ, প্রতিবেদন বা নাগরিক সাংবাদিকতার সঙ্গে একাডেমিক পড়াশোনার সমন্বয় রয়েছে এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

ভাষাগত যোগ্যতা

আবেদনকারীদের জার্মান ভাষায় ন্যূনতম B2 স্তরের দক্ষতার সনদ জমা দিতে হবে। ভাষাগত যোগ্যতার প্রমাণ ছাড়া আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের প্রমাণও থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

*আবেদনপত্র;

*শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্ট;

*বৈধ পাসপোর্ট;

*সিভি/রেজুমে;

*পার্সোনাল স্টেটমেন্ট;

*প্রয়োজনীয় অন্যান্য সহায়ক নথি;

আরও পড়ুন: টিউশন ফি, ভ্রমণ ও জীবনযাত্রার খরচসহ নেদারল্যান্ডসে স্নাতকোত্তরের সুযোগ, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৭

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬
এবার আন্দোলনে নামছে থালাপতি বিজয়ের দল
  • ১৬ অক্টোবর ২০২৬
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, এক পয়সাও নয়ছয় সহ্য করা …
  • ১৬ অক্টোবর ২০২৬
যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬