টিউশন ফি, ভ্রমণ ও জীবনযাত্রার খরচসহ নেদারল্যান্ডসে স্নাতকোত্তরের সুযোগ, করুন আবেদন

১৯ জুলাই ২০২৬, ১০:২৫ PM
নেদারল্যান্ডসে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

নেদারল্যান্ডসে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

উচ্চশিক্ষার জন্য ইউরোপের অন্যতম জনপ্রিয় গন্তব্য নেদারল্যান্ডস। বিশ্বমানের শিক্ষা, গবেষণার অনুকূল পরিবেশ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীবান্ধব নীতির কারণে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের হাজারো শিক্ষার্থী দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য আবেদন করেন।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস। ‘এরিক ব্লুমিঙ্ক ফেলোশিপ’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ নির্ধারিত দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*ভ্রমণ খরচ;

*জীবিকা নির্বাহের খরচ;

*স্বাস্থ্যবিমা;

*এছাড়া এ স্কলারশিপের আওতায় বইয়ের খরচ বহন করা হবে;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*প্রার্থীদের চমৎকার অ্যাকাডেমিক রেকর্ড থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে;

*পুরো প্রোগ্রাম শেষ করার মানসিকতা থাকতে হবে;

*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে  স্নাতকোত্তরের সুযোগ ইউনিভার্সিটি অব লুসানে, করুন আবেদন

আবেদনপদ্ধতি

অনলাইনে আবেদন করা যাবে। শিক্ষার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে, প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ১ ডিসেম্বর ২০২৬।

গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে মাদ্রাসা ও ইউনিয়ন ছাত্রদলের দু…
  • ১৬ অক্টোবর ২০২৬
কারিগরিতে নারী শিক্ষার্থী-শিক্ষক এখনো ৩০ শতাংশের নিচে
  • ১৬ অক্টোবর ২০২৬
এসজেডএমসি ডে-২০২৬ উদযাপন কমিটির নেতৃত্বে ডা. বিটু-জহুরুল
  • ১৬ অক্টোবর ২০২৬
যেভাবে গ্রেপ্তার হন ৫ সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রশ্ন ফা…
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন ভিসির নেতৃত্বে চুয়েটের অনলাইন সিন্ডিকেট সভায় ৩ সিদ্ধান…
  • ১৬ অক্টোবর ২০২৬
বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬