ইউরোপীয় পার্লামেন্টে ৫ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগ, নেই সর্বোচ্চ বয়সসীমা

১৪ জুন ২০২৬, ০৯:৪০ PM
ইউরোপীয় পার্লামেন্ট ট্রেইনিশিপ করতে আগ্রহী হলে আবেদন করুন দ্রুতই

ইউরোপীয় পার্লামেন্ট ট্রেইনিশিপ করতে আগ্রহী হলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক ও ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য ব্রাসেলস বা লুক্সেমবার্গে ৫ মাস মেয়াদি প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট। "ইউরোপীয় পার্লামেন্ট ট্রেইনিশিপ ২০২৬" এর আওতায় নির্বাচিতদের এই ট্রেইনিশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।

ইউরোপীয় পার্লামেন্ট আন্তর্জাতিক শিক্ষার্থী ও ইইরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর শিক্ষার্থীদের নানা প্রশিক্ষণের সুযোগ দেয়। ইউরোপীয় পার্লামেন্ট দুই ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকে। শুমান ট্রেইনিশিপ ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সঙ্গে ট্রেইনিশিপ।

সুযোগ-সুবিধা

*ভ্রমণ ভাতা প্রদান করবে;

*জীবনযাত্রার ব্যয় মেটাতে মাসিক বৃত্তি প্রদান করবে;

*প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বাসস্থান সুবিধা প্রদান করবে;

আরও পড়ুন:  জেনে নিন ইউরোপের সেরা ১০ স্কলারশিপ সম্পর্কে

প্রশিক্ষণের বিষয়

*যোগাযোগ;

*আইন;

*বহুভাষা;

*আন্তর্জাতিক সম্পর্ক;

*প্রশাসন;

*অবকাঠামো ও লজিস্টিকস;

*ইইউ অভ্যন্তরীণ নীতি;

*আইটি;

*মানবসম্পদ;

আরও অনেক বিষয়ে প্রশিক্ষণের সুযোগ আছে।

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে;

*বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নেই;

*ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশের শিক্ষার্থী বা যেকোনো দেশের নাগরিক হতে হবে;

*কমপক্ষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিন বছরের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন:  হিউম্যান রাইটস স্কলারশিপ নিয়ে পড়ুন মেলবোর্ন ইউনিভার্সিটিতে, করুন আবেদন

ইইউর বাইরের নাগরিকদের জন্য করণীয়

প্রশিক্ষণের জন্য নির্বাচিত হলে, আপনাকে ভিসা, বসবাসের অনুমতি এবং প্রয়োজনীয় ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। ইউরোপীয় পার্লামেন্ট এসব ক্ষেত্রে কোনো ব্যয় বহন করবে না। ইউরোপীয় পার্লামেন্ট শুধু সীমিত ভ্রমণ ভাতা, মাসে বৃত্তিসহ কিছু ভাতা দেবে।

প্রয়োজনীয় নথিপত্র

*বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার সনদ;

*পাসপোর্ট ও পরিচয়পত্রের কপি;

*সর্বশেষ ছয় মাস আগের অপরাধমূলক রেকর্ডের একটি অনুলিপি, থানা থেকে নিতে হবে;

আরও পড়ুন: রোডস স্কলারশিপে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, করুন আবেদন

ট্রেইনিশিপের বিস্তারিত

*ট্রেইনিশিপ দেশ: ব্রাসেলস বা লুক্সেমবার্গ;

*সময়কাল: ৫ মাস;

*আবেদন প্রতি বছর ১ থেকে ৩১ মে পর্যন্ত, এর প্রশিক্ষণ ১ অক্টোবর থেকে পরের বছর ২৮/২৯ ফেব্রুয়ারি;

*আবেদন প্রতি বছর ১ থেকে ৩১ অক্টোবর; এ প্রশিক্ষণের সময় প্রতি বছরের ১ মার্চ থেকে ৩১ জুলাই;

*প্রশিক্ষণার্থীর সংখ্যা: প্রতি বছর ৮০০ জন প্রশিক্ষণের সুযোগ পাবেন;

আরও পড়ুন: বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৬।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9