ফেলোশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন

২৯ জুলাই ২০২৬, ০৮:৫৮ PM
সুইজারল্যান্ডে ফেলোশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

সুইজারল্যান্ডে ফেলোশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফেলোশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের ইকোলে পলিটেকনিক ফেডারেল ডে লাউসেন (ইপিএফএল)। ফেলোশিশিপটির কেতাবি নাম “ইপিএফএল এক্সিলেন্স ফেলোশিপ”। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৬।

ইকোলে পলিটেকনিক ফেডারেল ডে লউসান (EPFL) সুইজারল্যান্ডের লউসানে অবস্থিত একটি বিশ্বখ্যাত পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়, যা ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সুইজারল্যান্ডের শীর্ষ ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি হিসেবে বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও স্থাপত্য শিক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আধুনিক গবেষণা, উদ্ভাবনী শিক্ষা এবং বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থী পরিবেশের মাধ্যমে EPFL বিশ্বজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সুযোগ-সুবিধা

*আবাসন সুবিধা;

*২ বছরের ডিগ্রির জন্য প্রতি সেমিস্টারে ১০'০০০ সুইস ফ্রাংক প্রদান করবে;

*অন্যান্য খরচ মেটানোর জন্য পড়াশোনার পাশাপাশি সুইজারল্যান্ডে কাজ করার সুযোগ প্রদান করবে;

*ফেলোশিপের সময়কালে সুইজারল্যান্ডে বা বিদেশে ইন্টার্নশিপের সুযোগ;

আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টে ৫ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগ, নেই সর্বোচ্চ বয়সসীমা

আবেদনের যোগ্যতা

*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*ফেলোশিপটি প্রথম বছরের জন্য প্রদান করা হয়। ফলাফলের ওপর নির্ভর করে দ্বিতীয় বছরের জন্য নবায়ন করা হবে;

বিসিএসে সাফল্য পেতে পড়ুন রোড টু বিসিএস

প্রয়োজনীয় নথিপত্র

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি;

*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট;

*তিনটি রেফারেন্স লেটার;

*স্টেটমেন্ট অব পারপাস;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ডিসেম্বর ২০২৬।

বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পে…
  • ৩০ জুলাই ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচা…
  • ২৯ জুলাই ২০২৬
‘ঢাকা সেন্ট্রালে স্থানান্তর নয়, ঢাবির অধীনেই পড়াশোনা শেষ কর…
  • ২৯ জুলাই ২০২৬
ঢাবিতে জলাধার পরিষ্কার বৃক্ষরোপণে ছাত্রদল নেতা প্রিন্স
  • ২৯ জুলাই ২০২৬
আওয়ামী আমলে হওয়া সব নিয়োগ পর্যালোচনার সিদ্ধান্ত ঢাবির
  • ২৯ জুলাই ২০২৬
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৯…
  • ২৯ জুলাই ২০২৬