অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর ও এমবিএ পড়ার সুযোগ

০৩ আগস্ট ২০২৬, ১০:৩৬ AM
স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও এমবিএ প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও এমবিএ প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও এমবিএ প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এ স্কলারশিপের খেতাবী নাম ‘পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ’। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০২৭ সালের ৮ জানুয়ারি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত। ধারণা করা হয়, ১১০০ শতাব্দীর শেষ দিকে অথবা ১২০০ শতাব্দীর প্রথমে এ বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম হিসেবে সর্বস্বীকৃত।

সুযোগ-সুবিধা
* দুই বছরের জন্য সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে।
* জীবনযাত্রার ভাতা প্রদান করবে।
* নেটওয়ার্কিং ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক বিশেষ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ।
* Pershing Square Foundation-এর আন্তর্জাতিক কমিউনিটিতে যুক্ত হওয়ার সুযোগ।

আবেদনের যোগ্যতা
* যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
* অ্যাকাডেমিকভাবে প্রথম শ্রেণির ফলাফল বা সমমানের কৃতিত্ব থাকতে হবে।
* নেতৃত্বের গুণাবলি ও সামাজিক প্রভাব তৈরির প্রত্যয় থাকতে হবে।
* পেশাগত লক্ষ্য এবং বৃত্তির উদ্দেশ্যের মধ্যে সুস্পষ্ট মিল থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র
* আবেদনপত্র।
* অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* ৫০০ শব্দের স্কলারশিপ প্রবন্ধ (How do you intend to change the world...)।
* দুইটি সুপারিশপত্র।
* পাসপোর্ট সাইজের ছবি।
* বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র।
* সিভি বা জীবনবৃত্তান্ত (Curriculum Vitae)।

স্কলারশিপের আরও খবর: ইন্দোনেশিয়ায় ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন ভোলার ফাহিম

অধ্যয়নের ক্ষেত্রসমূহ
স্নাতকোত্তরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৮০টির বেশি মাস্টার্স লেভেলের কোর্স রয়েছে, যা বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে পড়ানো হয় বা গবেষণাভিত্তিক হয়ে থাকে। সাধারণ ডিগ্রির মধ্যে রয়েছে মাস্টার অব সায়েন্স। এক বছরের কোর্স, সাধারণত ক্লাসরুমভিত্তিক।

আবেদনের প্রক্রিয়া
আগ্রহী শিক্ষার্থীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময়, ‘Funding’ অংশে Pershing Square Scholarship-এর জন্য বিবেচনার ইচ্ছা প্রকাশ করতে হবে এবং নির্ধারিত প্রবন্ধ জমা দিতে হবে।

আবেদন করতে এবং বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন- https://www.sbs.ox.ac.uk/oxford-experience/scholarships-and-funding/oxford-pershing-square-graduate-scholarships

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950