স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ইউনিভার্সিটি অব ভার্জিনিয়াতে

২৯ জুলাই ২০২৬, ১০:২৮ PM
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়াতে স্কলারশিপে স্নাতকে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়াতে স্কলারশিপে স্নাতকে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া। স্কলারশিপটির কেতাবি নাম জেফারসন স্কলারশিপ। নির্বাচিত শিক্ষার্থীরা স্কলারশিপের আওতায় চার বছর মেয়াদি স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬। 

যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া প্রতিষ্ঠা করেছিলেন থমাস জেফারসন। বিশ্ববিদ্যালয়ভিত্তিক জেফারসন স্কলার্স ফাউন্ডেশন পরিচালিত জেফারসন স্কলার্স স্কলারশিপ বিশ্বের অন্যতম সম্মানজনক মেধাভিত্তিক স্কলারশিপগুলোর একটি। 

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি-সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ফি প্রদান করবে;

*আবাসনের সুবিধা;

*খাবার ও জীবনযাত্রার ব্যয়;

*বই ও শিক্ষা-সংশ্লিষ্ট উপকরণ প্রদান করবে;

*স্নাতক পর্যায়ে গবেষণা সহায়তাসহ সম্মেলন, ইন্টার্নশিপ ও পেশাগত কার্যক্রমে অংশগ্রহণের জন্য আর্থিক সহায়তা;

বিসিএসে সাফল্য পেতে পড়ুন রোড টু বিসিএস

প্রয়োজনীয় নথিপত্র

*আবেদনপত্র;

*অ্যাকাডেমিক সনদপত্র/ ট্রান্সক্রিপ্ট;

*একটি সুপারিশপত্র;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*দুটি প্রবন্ধ (Personal Statement এবং Leadership Essay);

*স্কুল প্রোফাইল (স্কুল কর্তৃপক্ষ জমা দেয়);

এছাড়া প্রোগ্রামের চাহিদা অনুযায়ী অন্যান্য প্রাসঙ্গিক সহায়ক নথি।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*উচ্চমাধ্যমিক বা সমমানের শেষ বর্ষের শিক্ষার্থী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*নিজ প্রতিষ্ঠানের মনোনয়ন পেতে হবে;

*সমাজসেবামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের প্রমাণ থাকতে হবে;

*আলাদাভাবে ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ায় স্নাতকে ভর্তির আবেদন করতে হবে;

*আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষার ভর্তি-সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। তবে এই স্কলারশিপের জন্য আলাদাভাবে আইইএলটিএস বাধ্যতামূলক নয়;

আরও পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনপ্রক্রিয়া

উক্ত স্কলারশিপে সরাসরি আবেদন করা যায় না। প্রথমে শিক্ষার্থীকে তার স্কুল বা কলেজের মাধ্যমে জেফারসন স্কলার্স প্রোগ্রামের জন্য মনোনীত (Nominate) হতে হবে। মনোনয়ন পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র, প্রয়োজনীয় নথি ও প্রবন্ধ (Essay) জমা দিতে হবে। পাশাপাশি ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার স্নাতক প্রোগ্রামেও আলাদাভাবে ভর্তি আবেদন করতে হবে। 

আবেদন ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে জেফারসন স্কলার্স ফাউন্ডেশনের এই ওয়েবসাইটে

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৬।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬