জাপানের গবেষণা অনুদান ও ফেলোশিপ নিয়ে যবিপ্রবিতে সেমিনার

২৬ জুলাই ২০২৬, ০৮:৪৭ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সেমিনার

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সেমিনার © সংগৃহীত

জাপানের ফেলোশিপ ও আন্তর্জাতিক গবেষণা তহবিলের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে শিক্ষকদের অবহিত করতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং গবেষকদের এসব সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার (২৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) সহযোগিতায় এবং জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্সের (জেএসপিএস) উদ্যোগে ‘গাইডেন্স সেমিনার অন দ্য জেএসপিএস প্রোগ্রাম অ্যান্ড রিসার্চ ফান্ডিং অপরচুনিটিস’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, জেএসপিএস প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের জন্য দুই হাজারেরও বেশি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ ও গবেষণা তহবিল প্রদান করে। কিন্তু তথ্যের অভাব ও আবেদনকারীর সংখ্যা কম হওয়ায় বাংলাদেশ থেকে এখনো অল্পসংখ্যক গবেষক এই সুযোগ গ্রহণ করতে পেরেছেন। এ ধরনের আয়োজন যবিপ্রবির তরুণ গবেষকদের আন্তর্জাতিক গবেষণা ও উচ্চশিক্ষার বিষয়ে আরও আগ্রহী করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, জাপানের গবেষণা পরিবেশ ও যৌথ গবেষণার সংস্কৃতি বিশ্বমানের। সেখানে পিএইচডি বা পোস্ট-ডক গবেষণার অভিজ্ঞতা একজন তরুণ শিক্ষক ও গবেষকের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদেশে যাওয়াই চূড়ান্ত লক্ষ্য নয়; বরং আধুনিক প্রযুক্তি ও গবেষণা-সংস্কৃতি অর্জন করে দেশে ফিরে তা কাজে লাগানোই হওয়া উচিত মূল উদ্দেশ্য।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, জাপানে পিএইচডি ও পোস্ট-ডক গবেষণার অসাধারণ সুযোগ রয়েছে। সঠিক তথ্যের অভাবে যেন তরুণ শিক্ষকরা এসব সুযোগ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ সেমিনারের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি দেশে ফিরে বিশ্বমানের গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলাই আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য, যাতে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরাও বাংলাদেশে গবেষণার জন্য আগ্রহী হন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. নওশাদ আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9