স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ে, আবেদন শেষ ১ নভেম্বর

২৩ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ PM
স্কলারশিপে যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়তে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

স্কলারশিপে যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়তে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়। ‘স্ট্যাম্প স্কলারশিপ’–এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এই স্কলারশিপ পাবেন। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে আগামী ১ নভেম্বরের মধ্যেই।

মায়ামি বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম উচ্চমানের একটি গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৮০৯ সালে প্রতিষ্ঠিত হয়। লিবারেল আর্টস এবং বিজ্ঞানের জন্য মিয়ামি বিশ্ববিদ্যালয় মর্যাদাপূর্ণ। মায়ামি বিশ্ববিদ্যালয় শিক্ষার দিক থেকেও অনেক এগিয়ে। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গোছানো অঙ্গরাজ্য ফ্লোরিডায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টি। 

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করবে;

*আবাসন খরচ প্রদান করবে;

*ল্যাপটপ প্রদান করবে;

*১২ হাজার ডলারের একটি উপবৃত্তি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লক্ষ ৬৫ হাজার ৫১৮ টাকা) প্রদান করবে;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

*শিক্ষার্থীরা গবেষণাসহ অন্যান্য ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাতা পাবেন; 

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা

আবেদনের যোগ্যতা—

*মায়ামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে;

*এসিটি ও এসএটি স্কোর জমা দিতে হবে;

*উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;

*ইংরেজি দক্ষতার সনদ দেখাতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ অথবা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ পেতে হবে;

*আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*আবেদনকারীকে মায়ামি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে অ্যাডমিশন নিশ্চিত করতে হবে; 

আরও পড়ুন: বিনা মূল্যে পিএইচডি করুন যুক্তরাজ্যে, লাগবে না টিউশন ফি-দেবে উপবৃত্তিও

আবেদন প্রক্রিয়া— 

অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ নভেম্বর ২০২৫।

চবির আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারক…
  • ১১ অক্টোবর ২০২৬
হাসানের আগে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন যারা
  • ১১ অক্টোবর ২০২৬
দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের
  • ১১ অক্টোবর ২০২৬
নবম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে সময় বেঁধে দিল চাকরিপ…
  • ১১ অক্টোবর ২০২৬
উদ্ভাবনের প্রকৃত মূল্য প্রযুক্তির অভিনবত্বে নয়, জীবনের ইতিব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুবির হলে এক রুমে থাকেন ৮-১০ জন, অনাবাসিক ৮০ শতাংশ শিক্ষার্…
  • ১১ অক্টোবর ২০২৬