বিনা মূল্যে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যে, আবেদন করুন শেভেনিং স্কলারশিপে

১০ আগস্ট ২০২৫, ১০:১৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ০৬:২৪ PM
যুক্তরাজ্যে শেভেনিং স্কলারশিপে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন দ্রুতই

যুক্তরাজ্যে শেভেনিং স্কলারশিপে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

বিদেশে স্নাতকোত্তর করতে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে একটি জনপ্রিয় স্কলারশিপ হলো ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ। যুক্তরাজ্যে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তরে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য শেভেনিং স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।  আবেদনের শেষ সময় আগামী ৭ অক্টোবর। 
 
শেভেনিং মাস্টার্স স্কলারশিপ ১৯৮৩ সাল থেকে ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের অর্থায়নে যাত্রা শুরু করে। প্রতি বছর প্রায় ১৫০০ শিক্ষার্থীকে এ স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ দেওয়া হয়। বিশ্বের ১৪৪টি দেশের মেধাবী শিক্ষার্থীরা এ স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারেন। 

পৃথিবীর বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থী ও ভবিষ্যতের নেতৃত্ব দেবেন—এমন যোগ্যতাসম্পন্ন তরুণদের বৃত্তির মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে স্নাতকোত্তরে পড়ার সুযোগ করে দেয় শেভেনিং বৃত্তি। এ বৃত্তির আওতায় যুক্তরাজ্যের একটি নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি স্নাতকোত্তর করার সুযোগ পাওয়া যায়।

এ বৃত্তি পেলে যুক্তরাজ্যের ১৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটিতে স্নাতকোত্তর ডিগ্রির জন্য অধ্যয়ন করতে পারবেন। বৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা, নেতৃত্বদানের অভিজ্ঞতা, নিজের দেশ ও সমাজের ওপর ইতিবাচক প্রভাবের দিকে বেশ গুরুত্ব দেওয়া হয়। বৃত্তির মাধ্যমে পড়াশোনা শেষ করে দেশে ফিরে শিক্ষার্থীদের দুই বছর কাজের অঙ্গীকার করতে হয়। 

সুযোগ-সুবিধা—

শেভেনিং স্কলারশিপ একটি ফুল-ফান্ডেড স্কলারশিপ। বাংলাদেশ থেকে প্রায় ৪৫০ জনেরও বেশি শিক্ষার্থী শেভেনিং বৃত্তি পেয়ে যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন।

*টিউশন ফি সম্পূর্ণ প্রদান করবে;

*মাসিক বৃত্তি প্রদান করবে;

*দেশ থেকে যুক্তরাজ্য যাওয়া-আসার ব্যয়;

*যুক্তরাজ্যে পৌঁছানোর পর ভাতা;

*ভিসা আবেদনের ফি দেবে;

*যুক্তরাজ্যে শেভেনিংয়ের বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার জন্য ভ্রমণ ভাতা; 

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা

আবেদনের যোগ্যতা—

*আবেদনকারীকে শেভেনিং স্কলারশিপের আওতাভুক্ত দেশের নাগরিক হতে হবে;

*বৃত্তির মাধ্যমে পড়াশোনা শেষে দেশে ফিরে শিক্ষার্থীদের দুই বছর কাজের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে;

*নিজ দেশে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে;

*অন্তত দুই বছর (২৮০০ ঘণ্টা) কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*ব্রিটিশ বা ডুয়েল ব্রিটিশ নাগরিক হলে আবেদন করা যাবে না;

*যুক্তরাজ্য সরকারের অর্থায়নে আগে যুক্তরাজ্যে পড়াশোনা করলে আবেদন করা যাবে না;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ স্কোর থাকতে হবে;

আরও পড়ুন: গেটস স্কলারশিপে অধ্যয়নের সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতকে, স্কলারশিপ পাবেন ৩০০ শিক্ষার্থী

প্রয়োজনীয় নথিপত্র—

*ইংরেজি ভাষায় দুটি রেফারেন্স লেটার বা সুপারিশপত্র;

*পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র;

*সর্বশেষ পড়া বিশ্ববিদ্যালয়ের সনদ;

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করতে হবে। বৃত্তির জন্য নির্বাচিত হওয়ার পর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ভর্তির ‘অফার লেটার’ সংযুক্ত করতে হবে। প্রাথমিকভাবে নির্বাচনের পর মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে ঢাকার ব্রিটিশ হাইকমিশনে।  

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ অক্টোবর ২০২৫।

৩ জাহাজে সেন্টমার্টিন গেলেন ১৫৫৪ পর্যটক, ভাড়া বেশি হওয়ায় অস…
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাকায় চালু হচ্ছে দুই মনোরেল, চলবে কোন পথে?
  • ০৬ নভেম্বর ২০২৬
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস যেভাবে হলো
  • ০৬ নভেম্বর ২০২৬
অর্ধবার্ষিকে ৯৭ শতাংশ নম্বর, ছেলেকে ৩ কোটি মূল্যের বিএমডব্ল…
  • ০৬ নভেম্বর ২০২৬
রোনালদোবিহীন পর্তুগালের প্রথম দল ঘোষণা, দলে একাধিক চমক
  • ০৬ নভেম্বর ২০২৬
আরও ১৭ বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950