গেটস স্কলারশিপে অধ্যয়নের সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতকে, স্কলারশিপ পাবেন ৩০০ শিক্ষার্থী

২৩ জুলাই ২০২৫, ১০:৫০ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৩:২৯ PM
গেটস স্কলারশিপে যুক্তরাষ্ট্রে স্নাতকে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

গেটস স্কলারশিপে যুক্তরাষ্ট্রে স্নাতকে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। বিল গেটস স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীদের আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ সেপ্টেম্বর ২০২৫।

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম একটি দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ওয়াশিংটনের সিয়াটলে ২০০০ সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন চালু হয়। বেসরকারি এ প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা নিশ্চিত, দারিদ্র্য বিমোচন ও শিক্ষার প্রসারে কাজ করে থাকে। 

বিল গেটস স্কলারশিপের মেয়াদ চার বছর। এই স্কলারশিপের আওতায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), ইয়েল বিশ্ববিদ্যালয় ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ দেওয়া হবে।

সুযোগ–সুবিধা—

এক শিক্ষাবর্ষে ৩০০ শিক্ষার্থীকে দেওয়া হয় বিল গেটস স্কলারশিপ। 

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*আবাসন সুবিধা দেবে;

*পরিবহনের ভাতা প্রদান করবে;

*বই ক্রয়ের জন্য ভাতা দেবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা

আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*উচ্চমাধ্যমিক পাস হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*নেতৃত্বের দক্ষতা থাকতে হবে;

*বৃত্তির নীতিমালা অনুযায়ী অন্যান্য শর্ত পূরণ করতে হবে;

আরও পড়ুন: বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়, বছরে মিলবে ৪৩ লাখ টাকা

আবেদনপ্রক্রিয়া— 

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনে করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫।

ঢাবি ভিসির জাপান-কোরিয়া সফরে যত অর্জন
  • ০৬ নভেম্বর ২০২৬
মার্কিন শেয়ারবাজার থেকে ১ দিনেই উধাও ৩.২ ট্রিলিয়ন ডলার
  • ০৬ নভেম্বর ২০২৬
চালুর পর বছর না ঘুরতেই প্রতিষ্ঠানটি জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ নভেম্বর ২০২৬
তত্ত্বাবধায়ক মানতে হয়েছে, সংস্কারও মানতে বাধ্য হবে— বিএনপিক…
  • ০৬ নভেম্বর ২০২৬
অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে ২ দফা দাবি দিল অ্যাপ্লাইড হিউম…
  • ০৬ নভেম্বর ২০২৬
ছাত্রী হলে ঢুকে পুরুষ পুলিশ কিভাবে মেয়েদের গায়ে হাত দিয়ে টে…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950