নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রিয়া

২৩ জুন ২০২৫, ০৬:৩৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৬:৩৪ PM
অস্ট্রিয়ায় সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

অস্ট্রিয়ায় সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক নারী শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে অস্ট্রিয়ায় অবস্থিত ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজি। ‘হেলমুট ভেইথ স্কলারশিপ’ এর আওতায় ব্যতিক্রমী ও প্রতিভাবান নারী শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের নারী শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৫।

কম্পিউটার সায়েন্সবিষয়ক গবেষক ও বিজ্ঞানী হেলমুট ভেইথের স্মরণে শুধু নারী শিক্ষার্থীদের জন্য কম্পিউটার সায়েন্স বিষয়ে সম্পূর্ণ বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ করে দেওয়ার জন্যই হেলমুট ভেইথ স্কলারশিপ নামক এই ফান্ডটি প্রতিষ্ঠা করা হয়।

হেলমুট ভেইথ কম্পিউটারবিজ্ঞান, কম্পিউটার-সহায়তা যাচাইকরণ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সুরক্ষার ক্ষেত্রে যুক্তিবিদ্যার কাজে তার গবেষণার দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ছিলেন। সেখানে থাকাকালীন তিনি নারী শিক্ষার্থীদের পড়াশোনায় বেশ অনুপ্রেরণা দিয়েছেন। 

সুযোগ-সুবিধা—  

*সম্পূর্ণ স্নাতক ডিগ্রির জন্য টিউশন মওকুফ করা হবে;

*দুই বছর পর্যন্ত বছরে ৭ হাজার ইউরো দেওয়া হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে, বছরে মিলবে ৪৬ লাখ টাকা

অধ্যয়নের বিষয়—

*লজিক অ্যান্ড কম্পিউটেশন;

*বিজনেস ইনফরমেটিকস;

*ডেটা সায়েন্স;

*মিডিয়া অ্যান্ড হিউম্যান সেন্টার কম্পিউটিং;

*কম্পিউটার ইঞ্জিনিয়ারিং;

*সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্টারনেট কম্পিউটিং;

আরও পড়ুন: বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়, বছরে মিলবে ৪৩ লাখ টাকা

আবেদনের যোগ্যতা—

*যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;

*কম্পিউটার সায়েন্স কিংবা গণিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*হেলমুট ভেইথের রিচার্জ এরিয়াগুলোতে গবেষণা করার ইচ্ছা এবং প্রযুক্তিগত জ্ঞান থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

আরও পড়ুন: বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ অস্ট্রেলিয়ায়, বছরে মিলবে ৩২ লাখ টাকা

প্রয়োজনীয় কাগজপত্র—

*পাসপোর্ট;

*সিভি;

*পূর্বের স্নাতক ডিগ্রির ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট;

*একটি কভার লেটার;

*দুটো মোটিভেশনাল লেটার ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগের সম্পূর্ণ ঠিকানা; 

*ইংরেজি ভাষাদক্ষতার সার্টিফিকেট;

আরও পড়ুন: সম্পূর্ণ স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ বেলজিয়ামে, লাগবে না আইইএলটিএস

আবেদনপ্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীর সব প্রয়োজনীয় কাগজপত্র একটি পিডিএফ ফাইল করে জমা দিতে হবে। পিডিএফ ফাইলটির নাম অবশ্যই ‘Document.pdf’ দিয়ে [email protected] ওয়েবসাইটে পাঠাতে হবে।
 
স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.vcla.at/helmut-veith-stipend/

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ নভেম্বর ২০২৫।

ফেনীতে সাবেক পিআইও অফিস সহকারীর বাসা থেকে ত্রাণের মালামাল উ…
  • ১২ আগস্ট ২০২৬
আরাফাত রহমান কোকোর জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা
  • ১২ আগস্ট ২০২৬
ইউসিবি ব্যাংকে চাকরির সুযোগ, বেতনের পাশাপাশি থাকছে অন্যান্য…
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার, কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
  • ১২ আগস্ট ২০২৬
বাংলাদেশ নিয়ে ভ্রমণ সতর্কতা কানাডার
  • ১২ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর
  • ১২ আগস্ট ২০২৬