স্কলারশিপে পড়ুন থাইল্যান্ডে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

২০ জুলাই ২০২৫, ০৯:০০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৮:৪৩ AM
থাইল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

থাইল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে থাইল্যান্ড সরকার। এআইটি স্কলারশিপ-২০২৫-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (এআইটি) স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাবেন। এআইটি স্কলারশিপ শুধু টিউশন ফি মওকুফ করে তা নয়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম নতুন প্রজন্মের বিজ্ঞানী, প্রকৌশলী, পরিবেশবিদ ও ব্যবসায়িক নেতা গড়ে তোলার একটি প্রচেষ্টা।  

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। জানুয়ারি ২০২৬ ইনটেকের জন্য আবেদনের শেষ সময় ২০ ডিসেম্বর ২০২৫।

থাইল্যান্ডের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) অন্যতম। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে বিশ্বের প্রায় ৫০ দেশের শিক্ষার্থী পড়াশোনা করছেন, যার মধ্যে প্রায় ৭০ শতাংশই আন্তর্জাতিক শিক্ষার্থী। ১৯৮৯ সালে এআইটি মর্যাদাপূর্ণ ম্যাগসাইসাই পুরস্কার অর্জন করে। এটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো উচ্চশিক্ষা, গবেষণা ও প্রচারের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তিগত পরিবর্তন এবং টেকসই উন্নয়ন সাধন করা।

এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি তিনটি স্বনামধন্য স্কুলে মেধাবী শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় স্কলারশিপের সুযোগ দিচ্ছে। স্কুল তিনটি হলো স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এসইটি), স্কুল অব এনভায়রনমেন্ট, রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট (এসইআরডি) ও স্কুল অব ম্যানেজমেন্ট (এসওএম)।

সুযোগ-সুবিধা—

এ স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ পাবেন। তবে এটি নির্ভর করবে অ্যাকাডেমিক পারফরম্যান্সের ওপর। তবে শিক্ষার্থীদের নিজ খরচে জীবনযাপন এবং প্রতি সেমিস্টারে ২০ হাজার থাই বাথ রেজিস্ট্রেশন ফি বাবদ প্রদান করতে হবে। বিশ্বমানের ডিগ্রি অর্জনের সুযোগ মেলে এ বৃত্তিতে।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা

আবেদনের যোগ্যতা—

 

*যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন; 

*স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রীধারী এবং ভালো ফলধারী হতে হবে; 

*পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রীধারী এবং ভালো ফলধারী হতে হবে;

*আইইএলটিএসে ন্যূনতম স্কোর স্নাতকোত্তরের জন্য ৫ এবং পিএইচডির জন্য ৫.৫ থাকতে হবে;

আরও পড়ুন: বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়, বছরে মিলবে ৪৩ লাখ টাকা

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ ডিসেম্বর ২০২৫। 

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক কুমনে ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না দিলেই লুট-নির্যাতন, যমুনার চরে জিম্মি বাথানমালিকেরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9