সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ PM
ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান

ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান © টিডিসি সম্পাদিত

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির মাদকবিরোধী অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে জ্বলন্ত সিগারেট হাতে ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের নেতৃত্বে প্রক্টরিয়াল বডির সদস্যদের অভিযান পরিচালনা করতে দেখা গেছে। 

জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে মাদকবিরোধী অভিযানে নামে ইবি প্রক্টরিয়াল বডি। প্রক্টরের সাথে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের ও নিরাপত্তা সেলের কর্মকর্তাদের সাথে নিয়ে প্রক্টর অভিযান চালান। এসময় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, ঝাল চত্বর, বিভিন্ন একাডেমিক ভবনের আশপাশে, কেন্দ্রীয় ক্রিকেট মাঠের কোনে, পেয়ারা বাগান, ছাত্রীহল এলাকা এবং ইবি লেকে অভিযান চালানো হয়। 

পরবর্তীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি সামাজিক যোগাযোগের মাধ্যম (ফেসবুক পেজ) থেকে ইবি প্রক্টরের এ অভিযানের ভিডিও প্রকাশ করা হয়। এতে প্রক্টরিয়াল বডিকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা ও শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি দেখা যায়, ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান জ্বলন্ত সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক শিক্ষার্থীরা প্রক্টরের এহেন কর্মকাণ্ডের সমালোচনা করছেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘একজন প্রক্টর এভাবে ওপেনলি সিগারেট হাতে মাদকবিরোধী অভিযান করছেন, এটা দেখে শিক্ষার্থীরা কী শিক্ষা পাবে? মাদকবিরোধী অভিযানকারী যদি হাতে মাদক সমমান দ্রব্য রাখেন তাহলে মাদকবিরোধী অভিযানের কোন যৌক্তিকতা থাকে বলে মনে করি না। শিক্ষকদের অবশ্যই প্রকাশ্য ধুমপান থেকে বিরত থাকা উচিৎ।’

ব্যাঙ্গ করে আরেক শিক্ষার্থী বলেন, ‘উনার অভিযান দেখে সত্যিই চোখ জুড়িয়ে গেল। মাদকবিরোধী অভিযানের গুরুত্ব উনি এত গভীরভাবে অনুধাবন করেছেন যে, হাতে সিগারেটটা জ্বালিয়েই মাঠে নেমে পড়লেন। আগুন তো একটা লাগাতেই হবে সেটা সিগারেটের মুখেই হোক আর মাদকের বিরুদ্ধে অভিযানেই হোক। কিন্তু প্রক্টর স্যারের এই ধোঁয়াটে অভিযান দেখে বুঝলাম না, উনি ক্যাম্পাসে মাদক দূর করতে এসেছিলেন, নাকি নিজের সিগারেট ফোঁকার জন্য পরিবেশবান্ধব একটা নিরাপদ জায়গা খুঁজছিলেন।’

আরও দেখুন: জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন অনলাইনে 

অভিযানে প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গতকাল রাতে আমরা প্রক্টর স্যারের নির্দেশে অভিযান চালাই। অভিযানে কোনো মাদক দ্রব্য পাওয়া যায় নাই। তবে ক্যাম্পাসের বিভিন্ন আনাচে-কানাচে চার/পাঁচটি প্রেমিক জুটি দেখা গেছে; তাদের আমরা নিষেধ করছি। পরবর্তীতে এধরণের পরিস্থিতিতে দেখলে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রক্টর স্যার তাদের সতর্ক করেছেন। যদিও গতকালের অভিযানে কোন মাদক পাওয়া যায়নি তবে অভিযান চলমান থাকবে।’

এ বিষয়ে ইবির প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান কে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। 

সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬