বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ

০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ PM
মধ্যপ্রাচ্যে স্কলারশিপে পড়াশোনা করতে চাইলে জেনে নিন সেরা ১১ স্কলারশিপ সম্পর্কে

মধ্যপ্রাচ্যে স্কলারশিপে পড়াশোনা করতে চাইলে জেনে নিন সেরা ১১ স্কলারশিপ সম্পর্কে © সংগৃহীত

বর্তমানে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের পছন্দের তালিকায় অন্যতম অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্য। আরবি ও ইসলামি শিক্ষা অর্জনের জন্য সংযুক্ত আরব আমিরাত গোটা বিশ্বের মধ্যে শীর্ষস্থানীয় দেশ। এখানে ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞানভিত্তিক বিষয়গুলোর পড়াশোনার মানও বেশ উন্নত। বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিংয়ে ইংরেজি ভাষায় পড়াশোনার সুযোগ থাকায় অনেক শিক্ষার্থীরই গন্তব্য আরব দেশ। পছন্দের তালিকায় আছে মিসর, সৌদি আরব ও আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষসারিতে আছে।

মধ্যপ্রাচ্যর বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নজরকাড়া সব স্কলারশিপ প্রদান করে থাকে। যার মাধ্যমে শিক্ষার্থীরা বিমানের টিকিট, থাকা, খাওয়া, স্বাস্থ্যসেবার সুবিধাসহ মাসিক ভাতাও পেয়ে থাকেন। তবে এক্ষেত্রে এত দিন অনেক শিক্ষার্থীর একমাত্র বাধা ছিল ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইইএলটিএস পরীক্ষা।

বর্তমানে মধ্যপ্রাচ্যর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় অন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করে থাকে। এর ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যেপ্রাচ্য উচ্চশিক্ষার আগ্রহ দিনে দিনে বাড়ছেই। আজ আমরা মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ১১টি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানব।

১. কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান জগৎখ্যাত। এখান বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিংও অনেক ভালো। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১০১ নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে বিনা খরচে স্কলারশিপের সুযোগ দেওয়া হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন: https://dsa-scholarships.kau.edu.sa/Default-211995-EN 

২. কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

সৌদি আরবের এই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর, পিএইচডি ও এমবিএতে সম্পূর্ণ বিনা খরচে স্কলারশিপের সুযোগ দেওয়া হয়ে থাকে ।

বিস্তারিত জানতে ক্লিক করুন: https://www.kfupm.edu.sa/ 

৩. কিং আবদুল্লাহ স্কলারশিপ

সৌদি আরবে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়। বিদেশি শিক্ষার্থীদের দেশটিতে স্নাতকোত্তর, পিএইচডি ও এমবিএতে বিনা খরচে স্কলারশিপের সুযোগ দেওয়া হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন: https://admissions.kaust.edu.sa/phd-fellowship.html 

৪. ইসলামি বিশ্ববিদ্যালয় মদিনা স্কলারশিপ

সৌদি আরবের মদিনায় অবস্থিত বিশ্ববিদ্যালয় হলো ইসলামি বিশ্ববিদ্যালয় মদিনা। বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক শ্রেণিতে সম্পূর্ণ বিনা খরচে স্কলারশিপের সুযোগ দেওয়া হয়। বিশ্বের র্যা ঙ্কিংয়ে এটি এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের একটি।

বিস্তারিত জানতে ক্লিক করুন: https://minhatee2.iu.edu.sa/Home/OldApplicationEnquiry 

৫. মিনিস্ট্রি অব এডুকেশন স্কলারশিপ

এটি বাহরাইনের একটি আন্তর্জাতিক স্কলারশিপ। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে বিনা মূল্যে পড়াশোনার জন্য মিনিস্ট্রি অব এডুকেশন স্কলারশিপ দেওয়া হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন: https://educationusa.state.gov/scholarships/kuwait-ministry-higher-education-scholarship-program-mohe 

৬, কুয়েত সরকারি স্কলারশিপ

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সমৃদ্ধ দেশ হিসেবে কুয়েত উল্লেখযোগ্য। আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণ করতে কুয়েত সরকারি স্কলারশিপ দেওয়া হয়। আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে সম্পূর্ণ বিনা খরচে এই স্কলারশিপের আওতায় পড়াশোনার সুযোগ পায়।

৭. হামিদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

কাতারের এই স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়ার সুযোগ দেওয়া হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন: https://www.hbku.edu.qa/en/admissions 

৮. কাতার বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

এই স্কলারশিপ স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে বিনা খরচে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুযোগ দেয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন: https://www.qu.edu.qa/en-us/students/admission/scholarships 

৯. দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েটস স্টাডিজ স্কলারশিপ

কাতারের রাজধানী দোহায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান এটি। এখানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়ার জন্য স্কলারশিপ দেওয়া হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন: https://www.dohainstitute.edu.qa/EN/Prospective_Students/Admissions/Pages/scholorships_new.aspx 

১০. সংযুক্ত আরব আমিরত বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

মধ্যপ্রাচ্যের অন্যতম সম্পদশালী দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয় স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডিতে বিনা খরচে পড়ার সুযোগ পান আন্তর্জাতিক শিক্ষার্থীরা।

বিস্তারিত জানতে ক্লিক করুন: https://www.uaeu.ac.ae/en/cgs/scholarship.shtml 

১১. খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ

সংযুক্ত আরব আমিরাতের আরেকটি অন্যতম বিশ্ববিদ্যালয় হলো খলিফা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, প্রি মেডিসিন ব্রিজ প্রোগ্রাম এবং ডক্টর অব মেডিসিনে (এমডি) সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ পায়।

বিস্তারিত জানতে ক্লিক করুন: https://www.ku.ac.ae/scholarships 

অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬