উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি, মিলবে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ PM
জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে ফেলোশিপে উচ্চশিক্ষা গ্রহণ করহে করুন  আবেদন

জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে ফেলোশিপে উচ্চশিক্ষা গ্রহণ করহে করুন আবেদন © সংগৃহীত

দক্ষিণ এশিয়ার তরুণ গবেষকদের উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি এবং ম্যাক্স ওয়েবার ফোরাম ফর সাউথ এশিয়ান স্টাডিজ দিল্লি। ফেলোশিপ প্রোগ্রামের আওতায় ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের তরুণ গবেষকেরা সর্বোচ্চ তিন মাসের জন্য জার্মানিতে গবেষণা করার সুযোগ পাবেন। দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় দেশগুলোর তরুণ গবেষকেরা ফেলোশিপটিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬। 

ফেলোশিপটির মূল লক্ষ্য হলো দক্ষিণ এশিয়ার উদীয়মান গবেষকদের ইউরোপীয় একাডেমিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা এবং হাইডেলবার্গ ইউনিভার্সিটির সাউথ এশিয়া ইনস্টিটিউটের সঙ্গে দীর্ঘমেয়াদি গবেষণা সহযোগিতা গড়ে তোলার পথ সুগম করা। 

সুযোগ-সুবিধা

*আন্তর্জাতিক যাতায়াত বা বিমানভাড়ার জন্য সর্বোচ্চ ১,৫০০ ইউরো পর্যন্ত প্রদান করবে;

*জার্মানিতে অবস্থানকালে প্রতি মাসে ১,২০০ ইউরো হারে স্কলারশিপ দেওয়া হবে। অবস্থানকালীন বাড়িভাড়া বা আবাসন খরচের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে;

*South Asia Institute-এর বিভিন্ন বৈজ্ঞানিক ও একাডেমিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ থাকবে;

*ইউরোপীয় পণ্ডিত ও গবেষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও একাডেমিক নেটওয়ার্ক তৈরির সুযোগ পাওয়া যাবে;

*ভবিষ্যতে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা ও থার্ড-পার্টি ফান্ডিংয়ের জন্য প্রকল্প উন্নয়নের সুযোগ থাকবে;

আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, করুন আবেদন

গবেষণার বিষয়

ইথনোলজি বা নৃতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, আধুনিক ভাষা ও দক্ষিণ এশিয়ার সাহিত্য, দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাস, ক্ল্যাসিক্যাল ইন্ডোলজি বিষয়ের গবেষকদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। 

ফেলোশিপের সময়কাল: ২০২৭ সালের এপ্রিল থেকে জুন।

ফেলোশিপের স্থান: নির্বাচিত গবেষকদের অবস্থানের মূল কেন্দ্র হবে জার্মানির হাইডেলবার্গ।

প্রয়োজনীয় নথিপত্র 

*জীবনবৃত্তান্ত বা সিভি (যেখানে শীর্ষ ১০টি প্রকাশনার তালিকা থাকতে হবে);

*কভার লেটার (সর্বোচ্চ এক পৃষ্ঠার);

*ডক্টরাল বা পিএইচডি সনদের অনুলিপি (সর্বোচ্চ দুই পৃষ্ঠার);

*নির্দিষ্ট টেমপ্লেট অনুযায়ী প্রস্তুতকৃত প্রজেক্টের বিস্তারিত বিবরণ;

*দুজন রেফারির তথ্য;

এছাড়া এসএআই সদস্যের একটি রেফারেন্স লেটার যুক্ত করার সুযোগ থাকলেও তা ঐচ্ছিক রাখা হয়েছে।

আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, করুন আবেদন

আবেদন শেষ কবে

অনলাইনে আবেদন করা যাবে। ভিসাসংক্রান্ত যেকোনো জটিলতা এড়াতে এবং সহযোগিতার জন্য এসএআই দিল্লি অফিস প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৬।

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না হলে দেশ ভয়ঙ্কর খাদ্য সংকটে প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সয়াবিন তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বাণিজ্যমন্ত্রী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ‘খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতি পেলেন ২৯৫ শিক্ষক, এমপিও সংশোধন ১৩৫৪ জনের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬