ডাচ্‌-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি দেবে এসএসসি উত্তীর্ণদের, আবেদন আগামীকাল রাত ১২টা পর্যন্ত

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ PM
ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসির শিক্ষাবৃত্তি পেতে আবেদন করুন আগামীকালের মধ্যেই

ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসির শিক্ষাবৃত্তি পেতে আবেদন করুন আগামীকালের মধ্যেই © সংগৃহীত

ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসি এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ২০২৬ সালে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের দেবে এই বৃত্তি। এ লক্ষ্যে আবেদনপত্র আহ্বান করেছে ব্যাংকটি। বৃত্তির মেয়াদ আগামী দুই বছর। অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থী এ শিক্ষাবৃত্তি পেলে এইচএসসি পর্যন্ত সে আর্থিক সহায়তা পাবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

বৃত্তির আর্থিক পরিমাণ—

*উচ্চমাধ্যমিক বা এইচএসসি পড়াকালীন প্রতি মাসে ২,৫০০ টাকা করে ২ বছরে মোট ৬০ হাজার টাকা;

*পাঠ্য উপকরণ কিনতে প্রতি বছর ২,৫০০ টাকা ও পোশাকের জন্য ১,০০০ টাকা করে অনুদান দেওয়া হবে;

আবেদনের যোগ্যতা—

*সিটি করপোরেশন ও জেলা শহরের অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের জিপিএ-৫ থাকতে হবে;

*গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জিপিএ ৪.৮৩ থাকতে হবে;

আরও পড়ুন: এসএসসি উত্তীর্ণ-এইচএসসি ও স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সাতক্ষীরা জেলা পরিষদ, আবেদন যেভাবে

অন্যান্য শর্ত—

*সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে যেসব শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে, তারা এ বৃত্তির যোগ্য বলে বিবেচিত হবে না;

*গ্রামীণ অনগ্রসর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তির ৯০ শতাংশ নির্ধারিত থাকবে;

*মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্রীদের প্রদান করা হবে;

*চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ সঠিকভাবে উল্লেখ করতে হবে;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদনকালে যেসব কাগজপত্র লাগবে—

*আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি;

*আবেদনকারীর মা-বাবার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি;

*এসএসসি বা সমমানের পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা https://app.dutchbanglabank.com/DBBLScholarship/ ওয়েবসাইটে ক্লিক করে আবেদন করতে পারবেন;

বৃত্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ—

*আবেদনের শেষ তারিখ: আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬;

*প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে: আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬;

*প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের Primary Selection Letter ও নির্দেশিকার প্রিন্ট কপিসহ সব কাগজের সত্যতা যাচাইয়ে ডাচ্‌-বাংলা ব্যাংকের যেকোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ: আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৩ অক্টোবর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির অফিশিয়াল ফেসবুক পেজ

শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে তিনি র‌্যাব বিলুপ্তির প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিতে ইউআইইউতে ১…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এসআরবি নামে নতুন মোড়কে র‌্যাবকে পুনর্গঠন করা হচ্ছে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬