এসএসসি উত্তীর্ণ-এইচএসসি ও স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সাতক্ষীরা জেলা পরিষদ, আবেদন যেভাবে

২৯ আগস্ট ২০২৬, ১২:৩২ PM
এসএসসি উত্তীর্ণ-এইচএসসি ও স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সাতক্ষীরা জেলা পরিষদ

এসএসসি উত্তীর্ণ-এইচএসসি ও স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সাতক্ষীরা জেলা পরিষদ © সংগৃহীত

শিক্ষাবৃত্তি দেবে সাতক্ষীরা জেলা পরিষদ। প্রতিষ্ঠানটি ২০২৬-২৭ অর্থবছরের নিজস্ব তহবিলের আওতায় এককালীন শিক্ষাবৃত্তি প্রদানে ১৮ আগস্ট শিক্ষার্থীদের নিকট আবেদনপত্র আহ্বান করেছে। সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দা যারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত তারা নির্ধারিত ফরমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদনের শর্তাবলি—

*আবেদনকারী ছাত্র-ছাত্রীকে অবশ্যই সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

*আবেদনকারী ছাত্র-ছাত্রীকে নিয়মিত শিক্ষার্থী হতে হবে;

*২০২৬ খ্রিষ্টাব্দে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথবা, সরকার কর্তৃক অনুমোদিত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসি বা সমমান শ্রেণিতে অধ্যায়নরত হতে হবে। অথবা,

*দেশের অভ্যন্তরীণ কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় প্রকৌশলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালহ মেডিকেল কলেজ বা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীন কলেজ বা মাদ্রাসায় স্নাতক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর সমমান শ্রেণিতে অধ্যয়নরত;

*আবেদনকারীর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় বিজ্ঞান, মানবিক বা বানিজ্য বিভাগে জিপিও ৫.০০ এবং প্রতিবন্ধী প্রার্থীদের জিপিএ ন্যূনতম ৩.০০ থাকতে হবে;

*আবেদনকারীর অভিভাবকের বার্ষিক আয় ৯০ হাজার টাকার কম হতে হবে;

আরও পড়ুন: সদ্য এসএসসি ও সমমান পাস শিক্ষার্থীদের বৃত্তি দেবে ডাচ-বাংলা ব্যাংক, আবেদন আহ্বান

দরকারি কাগজপত্র—

*সাতক্ষীরা জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণস্বরূপ জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদপত্র (পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত);

*সর্বশেষ পরীক্ষার মার্কশিট, সনদপত্রের সত্যায়িত কপি, পাসপোর্ট সাইজের এক কপি রঙ্গিন ছবি (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত);

*আবেদনপত্রে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, বিভাগীয় প্রধানের সুপারিশ/ মতামত প্রদান করতে হবে;

*পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত পিতা/মাতা/অভিভাবকের বার্ষিক আয়ের পরিমাণ উল্লেখ করে আর্থিক অস্বচ্ছলতার সনদপত্র;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অথবা, সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয় হতে আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

প্রধান নির্বাহী কর্মকর্তা, সাতক্ষীরা জেলা পরিষদ বরাবর আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ (অফিস চলাকালীন);

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

সূত্র: সাতক্ষীরা জেলা পরিষদের অফিশিয়াল ওয়েবসাইট

চিকিৎসার জন্য এসেছিলেন ঢাকায়, সংসদের সামনে ছিনতাইকারীর হেঁচ…
  • ২৯ আগস্ট ২০২৬
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪, মামলা ৩০
  • ২৯ আগস্ট ২০২৬
পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন …
  • ২৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন…
  • ২৯ আগস্ট ২০২৬
সাইফ আলি খান হামলা: মার্সি পিটিশনের আবেদন অভিযুক্ত বাংলাদেশ…
  • ২৯ আগস্ট ২০২৬
সরকারি হলো আরও এক স্কুল, প্রজ্ঞাপন জারি
  • ২৯ আগস্ট ২০২৬