জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন অনলাইনে 

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ PM
ব্র্যাক ব্যাংক পিএলসি

ব্র্যাক ব্যাংক পিএলসি © টিডিসি সম্পাদিত

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক পিএলসিতে হেড অব এসএএম-এসএমই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদটি ব্যাংকটির লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশনে। আগ্রহী প্রার্থীদের আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

নিয়োগ পেলে পদভেদে গ্রেড হবে এসভিপি থেকে ইভিপি। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মস্থল ঢাকা।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি

পদের নাম: হেড অব এসএএম–এসএমই | লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশন

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

গ্রেড: এসভিপি–ইভিপি

শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ব্যবসা, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনে সন্তোষজনক ফলাফল থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ থেকে ২০ বছরের ব্যবস্থাপনা অভিজ্ঞতা থাকতে হবে।

আরও দেখুন: জাল জন্মসনদে চার আসামিকে শিশু বানিয়ে জামিন, আইনজীবীসহ ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ব্র্যাক ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত এপ্লাই অনলাইন অপশনের মাধ্যমে আবেদন করতে হবে। কেবল সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য যোগাযোগ করা হবে।

আবেদনের শেষ তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের ওয়েবসাইট: ব্র্যাক ব্যাংকের অনলাইন নিয়োগ পোর্টাল

বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে এখানে দেখুন।

তথ্যসূত্র: ব্র্যাক ব্যাংক পিএলসির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি।

পাকিস্তানে স্কুলের ছাদধসে নিহত বেড়ে ৩০
  • ১৫ অক্টোবর ২০২৬
‘মাননীয় প্রধানমন্ত্রী, আমার বাবা-মাকে কী জবাব দেব?’
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলে বেতন-ভাতার দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আল্টি…
  • ১৫ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন ২৫ অ…
  • ১৫ অক্টোবর ২০২৬
অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকার বিভিন্ন শাখাসহ ১০ শাখায় ৩০ পদে নিয়োগ দেবে সুলতান’স ডা…
  • ১৫ অক্টোবর ২০২৬