অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা 

০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ AM
অভিযান করছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ

অভিযান করছেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ © টিডিসি ফটো

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনসহ বিভিন্ন অপরাধে দু'টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। বৃহস্পতিবার বিকেলে (০৩ সেপ্টেম্বর ) সদর উপজেলায় বিভিন্ন বাজার এ অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। 

হাসান-আল-মারুফ বলেন, ‘জানারঘোনা এলাকায় ফুড গ্যালারি মিষ্টির কারখানাকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, খাদ্য কর্মীদের ব্যক্তিগত স্বাস্থবিধি প্রতিপালন না করা ও মোড়কজাত পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ, পরিমাণ, এমআরপি ইত্যাদি ব্যবহার না করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তাদের সতর্ক করা হয়েছে, যেন পরবর্তীতে এ অপরাধ না করে। এছাড়া সুগন্ধা এলাকায় সালমান বার্মিজ শপকে আচারের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদ, এমআরপি ইত্যাদি না থাকায় ৫ হাজার টাকা জরিমানাসহ দু'টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

আরও দেখুন: পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে

একইদিন বিভিন্ন  ফলের দোকান, মুদি দোকান, ফার্মেসিসহ অন্যান্য প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা, সঠিক ওজনে পণ্য ক্রয়- বিক্রয় হচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে নিবিড় তদারকি করা হয়েছে। জনস্বার্থে এ তদারকি চলমান থাকবে বলে জানান ভোক্তার এই কর্মকর্তা। 

এর আগের দিন বুধবার রামু উপজেলার হাট বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছিল জেলা ভোক্তা অধিকার।

ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দি…
  • ১৫ অক্টোবর ২০২৬
সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
  • ১৫ অক্টোবর ২০২৬
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬