চক্ষুবিজ্ঞান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পদে ডা. সায়ীদ মেহবুব উল কাদির

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ PM
ডা. সায়ীদ মেহবুব উল কাদির

ডা. সায়ীদ মেহবুব উল কাদির © সংগৃহীত

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অফথালমোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সায়ীদ মেহবুব উল কাদিরকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে পদায়ন করেছে সরকার। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন এতে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের বর্ণিত কর্মকর্তার পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র গ্রহণপূর্বক তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। তিনি আগামী ৫ কর্মদিবসের মধ্যে পদোন্নতিপ্রাপ্ত পদ ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।

ডা. সায়ীদ মেহবুব উল কাদির বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। তিনি চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য। একই সাথে তিনি চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের বহু দেশীয়-আন্তর্জাতিক সংগঠনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

নারায়ণগঞ্জে তারাব পৌরসভায় ১১ পদে চাকরি, আবেদন ১৫ নভেম্বর পর…
  • ১৫ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ধাওয়া করে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
  • ১৫ অক্টোবর ২০২৬
ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভ…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন ১ এপ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদে ভারী হয়ে উঠেছিল রাত, ৪১ বছর পরও কা…
  • ১৫ অক্টোবর ২০২৬
চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬