চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ডাক্তার-নার্সদের ওপর হামলা ‘সুস্থ’ জুলাইযোদ্ধাদের

২৮ মে ২০২৫, ০২:৫৩ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ১০:২৯ PM
চক্ষু বিজ্ঞান হাসপাতালের নার্স-কর্মচারীদের ওপর হামলা

চক্ষু বিজ্ঞান হাসপাতালের নার্স-কর্মচারীদের ওপর হামলা © টিডিসি ফটো

চক্ষুবিজ্ঞান হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মচারীদের কর্মবিরতিতে হামলা করেছে বলে অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বুধবার (২৮ মে) দুপুর ১২টার দিকে জুলাইযোদ্ধারা লাঠি ও রড নিয়ে তাদের ওপর হামলা করে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক।

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাকে কাল কার্যালয়ে অবরুদ্ধ করে জুলাই যোদ্ধারা। এ সময় একাধিক ব্যক্তি গায়ে কেরোসিন ও পেট্রল ঢেলে আত্মহত্যার হুমকি দেন একই সাথে হাসপাতাল ভাঙচুর করেন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাই চিকিৎসক ও নার্সরা জীবনের নিরাপত্তা চেয়ে কর্মবিরতি পালন করছেন।’

পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরী বলেন, কর্মবিরতি থাকা হাসপাতালের নার্স ও স্টাফদের ওপর জুলাই যোদ্ধারা হামলা করে। এতে আমাদের চিকিৎসক ও নার্স আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় জুলাই যোদ্ধারা আবারও হাসপাতালে ভাঙচুর করে।

আরও পড়ুন: জীবনের নিরাপত্তা চেয়ে কর্মবিরতিতে চক্ষু বিজ্ঞানের নার্স-কর্মচারীরা, অভিযোগ— জুলাইযোদ্ধাদের বিরুদ্ধে

জানা যায়, গতকাল হাসপাতালের পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরীকে তার নিজ রুমে অবরুদ্ধ করে হাসপাতাল ভাঙচুর করে আহত জুলাই যোদ্ধারা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সকাল ৮টা থেকে এ কর্মবিরতি শুরু করেন হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মচারীরা। পরে দুপুর ১২টার দিকে একদল দুর্বৃত্ত লাঠি ও রড নিয়ে তাদের ওপর হামলা করে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের নার্স ও কর্মচারীদের কর্মবিরতিতে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে অনেকেই আহত হন। পরে শেরেবাংলা থানা সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান, হাসপাতালে ভর্তি

এদিকে, সকাল থেকে কর্মবিরতি চলার কারণে হাসপাতালের বহির্বিভাগের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। এতে চারশ থেকে পাঁচশ রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যান।

এ বিষয়ে ডা. খায়ের আহমেদ বলেন, ‘আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এমন অবস্থায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই আমরা বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছি এবং হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করেছি।’

অধ্যাপক ডা. খায়ের আহমেদ আরও বলেন, ‘বর্তমানে হাসপাতালে জুলাই আহতদের ৫৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৪৬ জন সুস্থ আছেন এবং তাদের আর হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন নেই। ৭-৮ জনের চিকিৎসা প্রয়োজন, তাদের কিছু সমস্যা রয়েছে। তবে তারা এখন যেতে চাচ্ছেন না, সম্ভবত তারা মনে করছেন এখানে ডাক্তাররা আছেন এবং চিকিৎসা চলছেই, তাই তারা নিরাপদে আছেন।’

অনুমতি ছাড়া ক্যাম্পাসে সব ধরনের কর্মসূচি নিষিদ্ধ করল কবি নজ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
তদন্ত প্রতিবেদন প্রকাশ ও প্রভোস্ট অপসারণের দাবিতে অবস্থান ক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস, বিমানবন্দরে নেতাকর্ম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে নতুন ল্যাব উদ্বোধন করলেন…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফোনালাপ করছিলেন নিপুন, বাইরে যেতে বললেন স্পিকার
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬