জীবনের নিরাপত্তা চেয়ে কর্মবিরতিতে চক্ষু বিজ্ঞানের নার্স-কর্মচারীরা, অভিযোগ— জুলাইযোদ্ধাদের বিরুদ্ধে

২৮ মে ২০২৫, ০২:১২ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৫:৩০ PM
কর্মবিরতিতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের নার্স-কর্মচারীরা

কর্মবিরতিতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের নার্স-কর্মচারীরা © সংগৃহীত

পুনর্বাসনসহ দুই দাবিতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরীকে অবরুদ্ধ করে গায়ে কেরোসিন ও পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি দিয়েছেন জুলাই আহতদের কয়েকজন। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে কর্মবিরতি পালন করছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের নার্স ও কর্মচারীরা। বুধবার (২৮ মে) সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু  করেন তারা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। 

দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের পরিচালক ডা. খায়ের আহমেদ চৌধুরী।

শাহিদুর ইসলাম নামে এক রোগীর ছেলে বলেন, আজ সকালে আমার মায়ের অপারেশন করার কথা ছিল। হাসপাতালে এসে দেখেছি নার্স ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। অস্ত্রোপচারের বিষয় জানতে চাইলে কেউ কোনো কথা বলতে রাজি হননি। আমার মা ছাড়াও আরও কয়েকশ রোগীকে সেবা না পেয়ে ফিরে যেতে দেখেছি। 

এ বিষয়ে ডা. খায়ের আহমেদ চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাকে মঙ্গলবার (২৭ মে) কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছিলেন জুলাই যোদ্ধারা। এ সময় একাধিক ব্যক্তি গায়ে কেরোসিন ও পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি দেন। একই সাথে হাসপাতাল ভাঙচুর করেন তারা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাই চিকিৎসক ও নার্সরা জীবনের নিরাপত্তা চেয়ে কর্মবিরতি পালন করছেন। 

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬