বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচির উদ্বোধন

১৬ মার্চ ২০২৬, ০৬:০৬ PM
খালখনন কর্মসূচিতে প্রধানমন্ত্রী

খালখনন কর্মসূচিতে প্রধানমন্ত্রী © টিডিসি

মিষ্টি মিষ্টি কথা বলে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের ব্যাপারে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়। আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়? তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। পারবেন তো। আপনাদেরকে খেয়াল রাখতে হবে।

রবিবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের সাহাপাড়ায় খালখনন কর্মসূচি উপলক্ষে এক সমাবেশে প্রধানমন্ত্রী এই আহ্বান জানিয়েছেন। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরাপুরের সাহাপাড়া খালটি পূনঃখননের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সারাদেশে ৫৪ টি জেলায় খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে এই সমাবেশ হয়। সমাবেশের আগে প্রধানমন্ত্রী সাহাপাড়া খাল পূণ:খনন কাজের উদ্বোধন করেন। এরপর খালের পাড়ে কয়েকটি বৃক্ষ রোপন করেন তিনি। বেলা সাড়ে ১২টায় প্রধানমন্ত্রী সমাবেশের কার্যক্রম শুরু হয়।

১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহাপাড়া খালটি খনন করেছিলেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমাদের রাজনীতি হচ্ছে কৃষকের উপকার করা, আমাদের রাজনীতি হচ্ছে মা-বোনদেরকে স্বাবলম্বী করে তোলা, আমাদের রাজনীতি হচ্ছে দেশের মানুষ, গ্রামের মানুষ, এলাকার মানুষ কিভাবে ভালো চিকিৎসা পেতে পারে সেই ব্যবস্থা গড়ে তোলা।
তিনি বলেন, আমাদের রাজনীতি হচ্ছে, আমাদের সন্তানেরা, ভবিষ্যৎ প্রজন্মেরা কিভাবে লেখাপড়া করে মানুষ হতে পারে সেটাই হচ্ছে আমাদের রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে কি করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব সেটি কৃষি হোক, সেটি শিল্প হোক সেই ব্যবস্থা গড়ে তোলা। এই কাজগুলো বাস্তবায়ন করতে জনগণের সমর্থন চান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, এই কাজগুলো যদি করতে হয় আমি কিন্তু একা পারবো না। কাকে লাগবে সাথে ? জনগণকে সাথে লাগবে। নির্বাচনে যেমন আপনারা ধানের শীষের সঙ্গে ছিলেন। আপনারা সমর্থন দিয়েছেন এখনও কিন্তু আপনাদের সমর্থন ছাড়া আমরা এই কাজগুলো করতে পারব না। জনগণের সমর্থন ছাড়া দেশ উন্নয়নের কাজ সম্ভব না। কারণ আমরা বিশ্বাস করি, জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। সেই জনগণের সমর্থন প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, জনগনের সমর্থন থাকলে যে কোন পরিকল্পনাকে আমরা সফল করতে পারব। সেজন্য আসুন আজকে এই খাল খনন কর্মসূচি আমরা উদ্বোধন করেছি, এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আজকে দেশ গড়ার কর্মসূচির কাজ আমরা শুরু করলাম ইনশাআল্লাহ। আমরা এই খাল খনন কর্মসূচির মাধ্যমে সেই বাংলাদেশে আমরা গড়ে তুলতে চাই যেই বাংলাদেশে মানুষ তার নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে। যেই বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে থাকবে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই। এবং সেজন্যই আমি সবসময় একটা কথা বলি। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আসুন আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের শপথ।

খাল খনন করলে জনগনের কি সুবিধা পায় তা ব্যাখ্যা করে তারেক রহমান বলেন, আমরা যারা বিএনপি করি আমরা এমন একটি দল করি যেই দলের কাজ হচ্ছে সেই কাজগুলো করা যেই কাজগুলো করলে মানুষের উপকার হবে, যেই কাজগুলো করলে মানুষ খুশি হবে আমরা চেষ্টা করি সেই কাজগুলোই করতে এবং সে কারণেই আজ আমরা এখানে একত্রিত হয়েছি আনুষ্ঠানিকভাবে আজকে আমরা এই সাহাপাড়া খালটি আমরা পুনরখন্ডনের কাজ শুরু করেছি।

তিনি বলেন, এই খালটা ইনশল্লাহ আমরা সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করতে পারব সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করব তখন কিন্তু প্রায় ৩১ হাজার কৃষক এখান থেকে পানি পাবে। এই খালের সুবিধা পাবে ৩১ হাজার কৃষক। প্রায় ১ হাজার ২ শ হেক্টর জমি এই খাল যে পানি থাকবে সেই পানির সেচ সুবিধার মধ্যে আসবে। সাড়ে তিন লক্ষ মানুষ এই খালের পানির সুবিধা পাবে।  এই খালের পানি বিভিন্নভাবে কৃষকরা ব্যবহার করতে পারবে এবং শুধু তাই নয় সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে এই এলাকার কৃষক ভাইয়েরা, এই এলাকার কৃষানী বোনেরা যে ফসল উৎপাদন করবে…. এখন যেই ফসল উৎপাদন হচ্ছে তার থেকে প্রায় ৬০ হাজার মেট্রিক টন বেশি  ফসল উৎপাদিত হবে।

শুষ্ক মৌসুমে সেচ সুবিধা ও পানি সংরক্ষণ করে মৎস্য চাষ এবং খালের দুই পাড়ে বৃক্ষ রোপন প্রভৃতির মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই খালটি আপনারা পূণঃখনন শেষ করলে আমি আবার এটা আমি দেখতে আসব।

খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি ঋণ মওকুফ (১০ হাজার টাকার পর্যন্ত সুদসহ) এবং এপ্রিল মাসে কৃষি কার্ড বিতরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রভৃতি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন,  এই কাজগুলো করলে কি আপনারা মনে করেন মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ? আপনার কী বলেন? এই কাজগুলো করলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে…বিএনপির রাজনীতি হচ্ছে। মানুষের ভাগ্যের পরিবর্তন করা…..আমরা চাই এমন পদক্ষেপ নিতে যার মাধ্যমে মানুষের  ইনকামটা ডবল হবে। এটাই হচ্ছে আমাদের রাজনীতির লক্ষ্য…এটাই হচ্ছে শহীদ জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে খালেদা জিয়ার রাজনীতি এবং এটাই হচ্ছে আপনাদের নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি। 

প্রধানমন্ত্রী বলেন, আমি নির্বাচনের সময়ে একটা কথা বলেছি, বিদেশে অনেকের আত্বীয় স্বজন আছে তাদের সাথে আপনাদের নিশ্চয় কথা হয়। তারা বলে ওদের দেশটা সুন্দর। তো ভাই ওদের দেশটা যদি সুন্দর হয় সেটা জ্বীন ভূতে এসে দেশ বানায় দিয়ে গেছে? ওদের দেশের মানুষই তো দেশ সুন্দর করেছে। করেছে না?

তিনি বলেন, ওদের দেশ তো জ্বীন এসে দেশ সুন্দর করে নাই। ওই দেশের মানুষই তো ওদের দেশকে গড়ে তুলেছে। তাইতো? ওরা পারলে তাহলে আমরা কেন পারবো না? আমরাও ইনশল্লাহ পারবো। 

জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যান মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, দুযোর্গ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, আখতারুজ্জামান মিয়া এমপি, সৈয়দ জাহাঙ্গীর আলম, মঞ্জরুল ইসলাম, সাদেক রিয়াজ, কাহারোল উপজেলার সভাপতি গোলাম মোস্তফা, রামচন্দ্রপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন।

স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ থাইল্যান্ডে, আবেদন স্নাতকোত্তর…
  • ১৬ মার্চ ২০২৬
উপদেষ্টার সিল-স্বাক্ষর জালিয়াতির দায়ে অভিযুক্ত চিকিৎসক পেলে…
  • ১৬ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের …
  • ১৬ মার্চ ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়ে কারিগরি ও মাদ্রাসার পরিপত্র জারি, দেখ…
  • ১৬ মার্চ ২০২৬
ডোবায় হাঁস ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৭
  • ১৬ মার্চ ২০২৬
প্রথমবারের মতো অচলাবস্থা ভেঙে হরমুজ প্রণালি পার হলো পাকিস্ত…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence