আ.লীগ নিষিদ্ধের দাবিতে ৫ মাসের সন্তানকে নিয়ে শাহবাগে জুলাই শহীদের স্ত্রী

১০ মে ২০২৫, ০৬:২৪ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:০১ PM
শাহবাগ মোড়ে অবস্থানরত ফাতেহা

শাহবাগ মোড়ে অবস্থানরত ফাতেহা © টিডিসি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পাঁচ মাসের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ শাহাজাহানের স্ত্রী ফাতেহা। 

আজ শনিবার সকাল ১০টা থেকে শাহবাগে অবস্থান করছেন তিনি। ভোলা দক্ষিণ থেকে ঢাকায় এসেছেন শুধু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাতে।

ফাতেহা বলেন, ‘গত বছরের ১৬ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন আমার স্বামী শাহাজাহান। তখন আমি অন্তঃসত্ত্বা ছিলাম। আমার সন্তান পৃথিবীর আলো দেখার আগেই তার বাবাকে হারিয়েছে। এখন তার বয়স মাত্র পাঁচ মাস। এত ছোট সন্তানকে নিয়ে এই ভয়াবহ গরমের মধ্যেও আমি এখানে এসেছি। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।’

তিনি আরও বলেন, ‘আমরা ড. মুহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে আস্থা রাখি। কিন্তু গত ৮-৯ মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বিচার হয়নি, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে আমরা হতাশ ও শঙ্কিত। শহীদের রক্তের সঙ্গে এটা একধরনের বিশ্বাসঘাতকতা।’

ফাতেহা প্রশ্ন তোলেন, “আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয়, যখন আমার সন্তান যখন বড় হয়ে জিজ্ঞেস করবে ‘আমার বাবা কোথায়?’—তখন সরকার কি এর জবাব দিতে পারবে? আমার সন্তানের প্রাপ্য উত্তর কি সরকার দিতে পারবে? যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়, তাহলে অন্তত কিছুটা সান্ত্বনা পাবে আমার সন্তান।”

তিনি বলেন, ‘আমি আমার স্বামী হত্যার সুষ্ঠু বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমার সন্তানকে সঙ্গে নিয়ে অনির্দিষ্টকালের জন্য এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ার আবেদন
  • ১২ নভেম্বর ২০২৬
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
  • ১২ নভেম্বর ২০২৬
পরীক্ষার কেন্দ্রে ব্লুটুথ ও মোবাইলসহ নকলের দায়ে ঢাকা সেন্ট…
  • ১২ নভেম্বর ২০২৬
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে বদলি
  • ১২ নভেম্বর ২০২৬
যুবদল সাধারণ সম্পাদক নয়নের বিরুদ্ধে করা রিট উচ্চ আদালতে খার…
  • ১২ নভেম্বর ২০২৬
দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন যুগের সূচনা, সাফে চালু হচ্ছে ভিএআর
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950