প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী

১৬ মার্চ ২০২৬, ১১:৫২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রাজধানীর ভাটারার নয়ানগর এলাকায় প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে এক কলেজছাত্রী (১৬) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ সময় অভিযুক্তরা ঘটনার ভিডিও ধারণ করে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার মধ্যরাতে এ ঘটনায় মামলা দায়েরের পর ৫ ঘণ্টার অভিযানে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্রী ওই কিশোরী ৮ মার্চ সকাল ১১টার দিকে তার প্রেমিকের (১৭) সঙ্গে বেড়াতে বের হয়। একপর্যায়ে তারা নয়ানগরের ফিলিপ ভিলার দোতলার একটি ফ্ল্যাটে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক কিশোরীকে ধর্ষণ করে। পরে তার পার্স থেকে এক হাজার টাকা নিয়ে সেখান থেকে চলে যায়।

তখনই তার এক বন্ধু ঘরে ঢুকে কিশোরীকে জানায়, সে ধর্ষণের ঘটনা ভিডিও করে রেখেছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়ানোর ভয় দেখিয়ে সেও কিশোরীকে ধর্ষণ করে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কলেজছাত্রী। এ ঘটনায় শনিবার রাতে তারা নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে ভাটারার সাইদনগরের বি-ব্লক থেকে ধর্ষণে জড়িত দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের কোর্টে পাঠানো হয়েছে। 
 

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬