আ’লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজমায়েত ৩টায়, জুলাই স্পটে হবে গণঅবস্থান

১০ মে ২০২৫, ০১:৩৯ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:০১ PM
শুক্রবার শাহবাগ অবরোধ করেন ছাত্র-জনতা

শুক্রবার শাহবাগ অবরোধ করেন ছাত্র-জনতা © ফাইল ফটো

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবিতে আজ শনিবার (১০ মে) রাজধানীর শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালন করা হবে। বেলা ৩টা থেকে সর্বস্তরের ছাত্র-জনতা এতে অংশ নেবেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শনিবার সকালে ফেসবুকে পোস্ট দিয়ে এ তথ্য জানিয়েছেন।

হাসনাত জানান, তিন দফা দাবিতে বিকাল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সারাদেশের জুলাই স্পটে ছাত্র-জনতা গণঅবস্থান করবেন।

ছাত্র-জনতার তিন দফা দাবির মধ্যে রয়েছে-
১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।

আরো পড়ুন: শেকৃবিতে প্রশাসনের উপস্থিতিতে ছাত্রদলের দুই গ্রুপের হাতাহাতি, বিস্ফোরণ

২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।

৩. জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।

এর আগে রাজধানীর অন্যান্য পয়েন্ট যেমন মিরপুর, বাড্ডা, রামপুরা, সায়েন্সল্যাবসহ গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে ব্লকেড না দেয়ার আহবান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না, ব্লকেড খুলে দিন। এর আগে শুক্রবার রাতেই শাহবাগ থেকে গণজমায়েতের ঘোষণা দেন তিনি।

ট্যাগ: আন্দোলন
২০২৪ সালের অনার্স পরীক্ষার সাময়িক সনদ বিতরণের সময়সূচি প্রকাশ
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের কমিটি গঠন, নেতৃত্বে হাফ…
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ
  • ০২ নভেম্বর ২০২৬
কলেজের সভাপতি হতে আর মাস্টার্স পাস লাগবে না, কমল যোগ্যতা
  • ০২ নভেম্বর ২০২৬
এআইয়ের যুগে মিডিয়া লিটারেসি: তথ্যের সাগরে সত্য চেনার লড়াই
  • ০২ নভেম্বর ২০২৬
বাদাম বিক্রি ছেড়ে স্কুলে যাবে ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন …
  • ০১ নভেম্বর ২০২৬