জুলাই যোদ্ধা দূর্জয় প্রাণ হারালেন সড়ক দুর্ঘটনায় 

১০ মে ২০২৫, ০৯:৫০ AM , আপডেট: ১০ মে ২০২৫, ০৯:৫০ AM
মো. দূর্জয় মিয়া

মো. দূর্জয় মিয়া © সংগৃহীত

জুলাই আন্দোলনে কিশোরগঞ্জের ভৈরবে নেতৃত্ব দেওয়া মো. দূর্জয় মিয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ শনিবার (১০ মে) ভোর ৪টায় ফেনীতে এ ঘটনাটি ঘটে। 

জানা যায়, দূর্জয় মিয়া জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখভাগে থেকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। আন্দোলন চলাকালে তার শরীরে পুলিশের ছোড়া অর্ধ-শতাধিক রাবার বুলেট এসে লাগে। দূর্জয় মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বঁধুনগর, শ্রীনগর ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম ইসমাইল মিয়া। তার গেজেট নং ছিল-১০৬ এবং মেডিকেল কেস আইডি-২৬০৮।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং স্কলার হলেন নোবিপ্রবি শিক্ষক

মো. দুর্জয়ের মৃত্যুর বিষয়ে কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ইকরাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কিছুক্ষণ আগেই এই সংবাদটি শুনেছি। দুর্জয়ের অকাল মৃত্যু সত্যিই বেদনাদায়ক। আল্লাহ যেন তার পরিবারকে সবর করার তাওফিক দেন। আমরা সাংগঠনিক ভাবে তার জানাজায় শরিক ও তার কবর জিয়ারতের উদ্যোগ নিয়েছি।

১ জনের জীবন বাঁচাতে পুকুরে নেমে মারা গেল ২ জনই
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশ্ব ডায়াবেটিস দিবসে বাডাসের নানা আয়োজন, বিনামূল্যে ডায়াবে…
  • ১৩ নভেম্বর ২০২৬
গাইবান্ধায় নিষিদ্ধ আ.লীগের ১৮৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্ত…
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ যানবাহনের ভয়াবহ সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত…
  • ১৩ নভেম্বর ২০২৬
পবিপ্রবির রিজেন্ট বোর্ডের ৫৯তম সভা অনুষ্ঠিত
  • ১৩ নভেম্বর ২০২৬
অরক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950