চাঁদপুরে ৪ হাজার ইয়াবাসহ দুই নারী আটক

১৬ মার্চ ২০২৬, ১২:০৫ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৬, ১২:০৬ PM
আটক দুই নারী

আটক দুই নারী © সং

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের অভিযানে চালের ড্রামের ভেতর থেকে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ জন নারীকে গ্রেপ্তার করেছে মতলব দক্ষিণ থানা-পুলিশ। তবে অভিযানের সময় আরও ২ জন আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

রবিবার (১৫ মার্চ ২০২৬) সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হোসনাইন সানীব এর সার্বিক দিক নির্দেশনায় এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. সাকিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানাধীন ৪নং নারায়ণপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চাপাতিয়া এলাকার মাউন্দি প্রধানিয়া বাড়ির পলাতক আসামি সুমন প্রধানিয়ার বসত ঘরের রান্নাঘরে রাখা একটি চাউলের ড্রামের ভেতর থেকে গ্রেপ্তার আসামিরা নিজেদের হাতে বের করে দিলে মোট চার হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মর্জিনা আক্তার (২১) ও শাহনাজ আক্তার (৩০)।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামি সুমন প্রধানিয়া (৩৬) ও রাজিব প্রধানিয়া (২৮) কৌশলে দৌড়ে পালিয়ে যায়। তারা উভয়েই মৃত এবাদুল্লাহ প্রধানিয়ার পুত্র এবং সুফিয়া বেগমের সন্তান।

গ্রেপ্তার ব্যক্তি দুই আসামি ও পলাতক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬