সড়কে প্রাণ হারালেন জুলাই-যোদ্ধা দুর্জয়

১০ মে ২০২৫, ০৫:০৭ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ১১:৪৫ PM
মো. দুর্জয় মিয়া

মো. দুর্জয় মিয়া © সংগৃহীত

জুলাই আন্দোলনে ভৈরবে নেতৃত্ব দেওয়া সাহসী জুলাই-যোদ্ধা মো. দুর্জয় মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ শনিবার (১০ মে) ভোর চারটায় ফেনীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

মো. দুর্জয় মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরবে জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে সম্মুখভাগে থেকে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তিনি এ আন্দোলনে সবচেয়ে বেশি গুলিবিদ্ধ হন এবং আন্দোলনে সম্মুখ ভাগে থেকে সাহসিকতার পরিচয় দেন।

দুর্জয় মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বঁধুনগর, শ্রীনগর ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম ইসমাইল মিয়া। তার গেজেট নং ছিল-১০৬ এবং মেডিকেল কেস আইডি-২৬০৮।

আরও পড়ুন: গাজা সংহতিতে শিক্ষার্থীদের বাধা দেওয়া বিএমইউ শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত কমিটি

মো. দুর্জয়ের মৃত্যুর বিষয়ে কিশোরগঞ্জ জেলে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক ইকরাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন,‘ আমি কিছুক্ষণ আগেই সংবাদটি শুনেছি। দুর্জয়ের অকাল মৃত্যু সত্যিই বেদনাদায়ক। আল্লাহ যেন তার পরিবারকে সবর করার তাওফিক দেন। আমরা সাংগঠনিকভাবে তার জানাজায় শরিক ও তার কবর জিয়ারতের উদ্যোগ নিয়েছি।’

ট্যাগ: মৃত্যু
বিভাগীয় শহরগুলোতে হচ্ছে ক্যান্সার চিকিৎসা প্রতিষ্ঠান, জাতীয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
ভোরে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে থাকছেন…
  • ১৩ নভেম্বর ২০২৬
লজ্জার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত
  • ১৩ নভেম্বর ২০২৬
গোপনে বিয়ে করলে কি বিয়ে হবে?
  • ১৩ নভেম্বর ২০২৬
যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ-বিজিবির ওপর হামলা— ১২৩ জনের বির…
  • ১৩ নভেম্বর ২০২৬
পড়বা, ভুলে যাবা, কান্না করবা, আবার পড়বা—পড়তে তোমাকে হবেই
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950