চতুর্থ দিনেও বন্ধ চক্ষু বিজ্ঞান হাসপাতালের চিকিৎসাসেবা, ফিরে যাচ্ছেন রোগীরা

৩১ মে ২০২৫, ১২:৩৪ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৩:৪৩ PM
চক্ষুবিজ্ঞান হাসপাতাল

চক্ষুবিজ্ঞান হাসপাতাল © সংগৃহীত

অচলাবস্থা চতুর্থ দিনে গড়িয়েছে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে চিকিৎসক ও কর্মচারীদের সংঘর্ষের জেরে গত বুধবার থেকে বন্ধ রয়েছে সব ধরনের চিকিৎসাসেবা। ফলে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন।

আজ শনিবারও (৩১ মে) কোনো সেবা চালু করা সম্ভব হয়নি। রোগী ও স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সেবা নিতে আসা একজন করে বলেন, ‘সরকারি হাসপাতালে চারদিন ধরে চিকিৎসা বন্ধ, অথচ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমাদের তো বেসরকারি হাসপাতালে যাওয়ার সামর্থ্যও নেই।’

অচলাবস্থা নিরসনে শুক্রবার হাসপাতালে সচিব, কর্তৃপক্ষ ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। হাসপাতালে ভর্তি আহত রোহান আহমেদ জানান, খাবার ও ওষুধ বাইরে থেকে আনতে হচ্ছে, সব ধরনের সেবা বন্ধ আছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসক ও কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের দাবি, জুলাই যোদ্ধাদের কেউ কেউ সহিংস আচরণ করছে, বারবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে।

ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চিকিৎসক ও কর্মীরা কাজে ফিরবেন না। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে।

বর্তমানে হাসপাতালে ৫০ জন জুলাই যোদ্ধা ভর্তি আছেন। আত্মহত্যার চেষ্টা করা চারজন সোহরাওয়ার্দী মেডিকেলে, একজন সিএমএইচে ভর্তি। নিরাপত্তাহীনতার কারণে প্রায় ১৫০ জন সাধারণ রোগী হাসপাতাল ছেড়ে গেছেন।

গত ২৫ মে চারজন আহত রোগী চিকিৎসায় অবহেলার অভিযোগে বিষপান করেন। ২৭ মে একজন পরিচালক কক্ষে গিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপর ২৯ মে কর্মচারী, রোগীর স্বজন ও জুলাই যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ হয়।

হাসপাতালে প্রতিদিন গড়ে ১,২০০ থেকে ১,৫০০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নেন। চিকিৎসাসেবা বন্ধ থাকায় তারা এখন বিকল্প খুঁজে নিতে বাধ্য হচ্ছেন। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা এখনো অনিশ্চিত।

ইউএনওকে নিয়ে ফেসবুকে তোলপাড়, জামায়াত এমপির ভাইকে মারধর
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টমেটো খেলে কি কিডনিতে পাথর হয়? জানুন আসল তথ্য
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিপ্লোমা টেক্সটাইল শিক্ষার্থীদের বদলির আবেদন শুরু ২৭ সেপ্টে…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সার্টিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে শিক্ষার্থীদের সুখবর দ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
পরাধীনতার শৃঙ্খল ভাঙার এক প্রতিবাদী মানুষ ছিলেন প্রীতিলতা: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬