জকসু ভিপি

চলতি মাসেই বৃত্তির টাকা পৌঁছে দেওয়া হবে

১১ জানুয়ারি ২০২৬, ০৫:৫৪ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ PM
ইউসিজি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছে জকসুর প্রতিনিধি দল

ইউসিজি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছে জকসুর প্রতিনিধি দল © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য চলতি সপ্তাহের মধ্যেই বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ এবং এ মাসেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম।

আজ রবিবার (১১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। 

এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে জকসুর একটি প্রতিনিধি দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন, জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলীম আরিফ, এজিএস মাসুদ রানা।

রিয়াজিুল তার ফেসবুক পোস্টে জানান, বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল, শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, দ্বিতীয় সমাবর্তন এবং ডিনস অ্যাওয়ার্ড আয়োজন।

বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, অর্থ মন্ত্রণালয় থেকে ইউজিসি বরাবর অর্থের একাংশ ছাড় দেওয়ার বিষয়ে চিঠি এলেও এখনো কোনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে অর্থ উপদেষ্টার সাথে ইউজিসি চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  সাক্ষাৎ করবেন। এ সপ্তাহের মধ্যেই বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করা হবে এবং চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা পৌঁছে দেওয়া হবে।

এ ছাড়া দ্বিতীয় ক্যাম্পাসের মাস্টারপ্ল্যান ইতিমধ্যে ইউজিসিতে জমা দেওয়া হয়েছে। ইউজিসি বর্তমানে প্ল্যানটি পর্যবেক্ষণ করছে এবং আগামী ১৫ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে, ইনশাআল্লাহ। দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় সমাবর্তন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে। ইউজিসি কর্তৃপক্ষ এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন বলে জানান জকসুর ভিপি।

এদিকে জবি উপাচার্য বলেন, ‘ইউজিসিতে আজকে আলোচনা করেছি। আমাদের বিশেষ বৃত্তির বরাদ্দ হয়েছে। এখনো বরাদ্দপত্র আমরা হাতে পাইনি। আশা করি এ ব্যাপারে ইউজিসি আমাদেরকে সহযোগিতা করবে। বরাদ্দপত্র পাস হলে শিগগিরই আমরা শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি দিতে পারব। ইউজিসি চেয়ারম্যান বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোষাধ্যক্ষসহ জকসু নেতাদের সাথে আমরা আজকে আলোচনা করেছি বিভিন্ন বিষয়ে। তাদের দাবিগুলো গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছে। বিশেষ বৃত্তি ও সমাবর্তন বিষয়ে আলোচনা হয়েছে। আমরা তাদের সংকট দাবিগুলোর ব্যাপারে কনসার্ন।

লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আগামীকাল আপিল করবে…
  • ১২ জুন ২০২৬
৪ ম্যাটস-আইএইচটিকে রূপান্তর করা হচ্ছে মেডিকেলের আরএফএসটি সে…
  • ১২ জুন ২০২৬
মাথায় ইট মেরে মোটরসাইকেল আরোহীকে হত্যাচেষ্টা, কারাগারে ৩
  • ১২ জুন ২০২৬
নেপালের রাষ্ট্রপতি-স্পিকারসহ ৩৬০ বিশিষ্টজনকে আম উপহার দিল ব…
  • ১২ জুন ২০২৬
পিরোজপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি
  • ১২ জুন ২০২৬
পানিতে চুবিয়ে নির্যাতন, যুবকের মৃত্যুর পর পানিতে ঝাপিয়েও রক…
  • ১২ জুন ২০২৬
×