নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রয়োজন বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী

১৫ মার্চ ২০২৬, ০৫:৩৭ PM
সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

বর্তমান সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ রবিবার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশনে এস. এম. জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। 

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

লিখিত জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। বর্তমান সরকার এসব বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে বদ্ধপরিকর।

তিনি আরও জানান, নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সরকার প্রয়োজনীয়তা ও বাস্তবতা বিবেচনা করে পরবর্তী সময়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

একাদশে ৪ কোটায় ভর্তিযোগ্য শিক্ষার্থীর তালিকা প্রকাশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে ডুমুরভিত্তিক অ্যান্টিডায়াবেটিক ফাংশনাল ফুড ও …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি, দক্ষদের জন্য বড় সুযোগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কোচ সারোয়ার ইমরানের ‘বেফাঁস’ মন্তব্যে ক্ষুব্ধ বিসিবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অক্টোবরে ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানম…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬