মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর রাকিব আর ‘চান্দা ভাই’ রাকিব এক ব্যক্তি নন

১৫ মার্চ ২০২৬, ১১:২৬ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৪:৩০ AM
বামে নিহত রাকিব ও এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা ও পরিচালক রাকিব

বামে নিহত রাকিব ও এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা ও পরিচালক রাকিব © টিডিসি সম্পাদিত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত রাকিব (২৫) ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা পরিচালক রাকিব হাসান নন বলে নিশ্চিত করেছে তার পরিবার।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মো. রাকিব নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করা হয় বলে জানা যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, নিহত ব্যক্তি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির প্রধান অভিনেতা পরিচালক রাকিব হাসান।

তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন রাকিব হাসানের ভাই খায়রুল ইসলাম। তিনি বলেন, ফেইক নিউজ নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। রাকিব ভাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন।

এছাড়াও এ ঘটনার পর তিনি লাইভেও এসেছেন। লাইভে রাকিব বলেন, এটা আসলে একটি ভুল নিউজ। আমরা নিজেরাও জানি না কীভাবে এই খবরটি ছড়িয়ে পড়েছে। 

তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। অনেকেই আমাকে ফোন করেছেন, কিন্তু বিষয়টি জানার পর তৎক্ষণিকভাবে সবার ফোনে সাড়া দিতে পারিনি। সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহপাক আমাকে ভালো রেখেছেন। আমি সুস্থ আছি।

এদিকে যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে ধরনের তথ্য ছড়িয়ে পড়ায় অনেকেই বিভ্রান্ত হয়েছেন। বিষয়ে সংশ্লিষ্টদের তথ্য নিশ্চিত হয়ে সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছে রাকিব হাসানের পরিবার।

ট্যাগ: রাকিব
ছাত্রদলের চার কমিটি বিলুপ্ত
  • ১২ আগস্ট ২০২৬
কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ১২ আগস্ট ২০২৬
বিতর্কিত ব্যক্তিকে চট্টগ্রাম বিসিএসআইআরের পরিচালক নিয়োগ, ২৪…
  • ১২ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬