জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভুয়া

০২ এপ্রিল ২০২৬, ০১:১৪ AM , আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০১:১৬ AM
ভুয়া বিজ্ঞপ্তি

ভুয়া বিজ্ঞপ্তি © টিডিসি ফটো

জ্বালানি সাশ্রয়ের নামে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তনসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সপ্তাহে তিন দিন অফিস পরিচালনা এবং বাকি দিনগুলোতে অনলাইন কার্যক্রম চালুর কথা বলা হয়েছে। তবে ছড়িয়ে পড়া এই বিজ্ঞপ্তির কোনো সত্যতা নেই। বুধবার (১ এপ্রিল) এটি ছড়িয়ে পড়লে অনেককেই বিজ্ঞপ্তিটি শেয়ার দিতে দেখা যায়।

ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি উপসচিব মো. আসাদুজ্জামান নামের একজনের স্বাক্ষর করা। তবে এ নামে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন ১ শাখায় কর্মকর্তা নেই বলে নিশ্চিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। এছাড়া শাপলা প্রতীকের সিলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় না বলেও জানা গেছে।

এছাড়া বিজ্ঞপ্তিটির লেখার ফন্টও মন্ত্রণালয়ের অন্যান্য বিজ্ঞপ্তির সঙ্গে মিল নেই। সাধারণত সরকারি প্রজ্ঞাপন বা বিজ্ঞপ্তি সুতনি এমজে ফন্টে লেখা হয়, কিন্তু ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিতে ভিন্ন একটি ফন্ট ব্যবহার করতে দেখা যায়। এছাড়া এটির লেখা আরও কিছু অসংগতি লক্ষ্য করা গেছে।

ভুয়া ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বর্তমান বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে বর্তমান পাঁচ কর্মদিবসের পরিবর্তে তিন দিন (রবিবার, সোমবার ও মঙ্গলবার) সশরীরে অফিস পরিচালিত হবে এবং ওই দিনগুলোতে অফিস সময় নির্ধারণ করা হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। পাশাপাশি সপ্তাহের বাকি দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) দাপ্তরিক কাজ অনলাইন বা ই-নথির মাধ্যমে ঘরে বসে সম্পন্ন করার নির্দেশনার কথাও উল্লেখ করা হয়।

পদত্যাগ করলেন সরকারের এক মন্ত্রী
  • ০১ জুন ২০২৬
বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ, জবাবে যা বললেন তাসনিম জ…
  • ০১ জুন ২০২৬
ঈদের আনন্দে মুখর গারো পাহাড়, গজনী অবকাশ ও মধুটিলায় পর্যটকদে…
  • ০১ জুন ২০২৬
ঈদুল আজহার ছুটি শেষে কাল খুলছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০১ জুন ২০২৬
রামিসাকে ধর্ষণের কথা স্বীকার সোহেলের, হত্যার বিষয়ে দিলেন চা…
  • ০১ জুন ২০২৬
তেলের মূল্যবৃদ্ধি জনগণের সাথে সুস্পষ্ট প্রতিশ্রুতি ভঙ্গ: জা…
  • ০১ জুন ২০২৬