রিউমর স্ক্যানারের ফ্যাক্ট-চেক

কোলে গন্ধগোকুল-পেছনে হাঁটছে সজারু: ফেসবুকে ভাইরাল শিশু মেয়েটি আসলে কোথাকার?

২৯ জুন ২০২৬, ১০:৩২ AM
ভাইরাল শিশু মেয়েটি

ভাইরাল শিশু মেয়েটি © সংগৃহীত ও সম্পাদিত

সবুজ ধানক্ষেতের বুক চিরে চলে গেছে মাটির আলপথ। সেই পথ ধরে হেঁটে চলেছে ছোট্ট এক শিশু। তার দুহাতে পরম মমতায় জড়ানো এক গন্ধগোকুল। ঠিক তার পেছন পেছন, যেন অতন্দ্র প্রহরী হয়ে হেঁটে যাচ্ছে এক বিশাল সজারু। সজারুর পিঠের ধারালো কাঁটাগুলো এখন শান্ত, শিশুর ভালোবাসার ছোঁয়ায় যেন সে তার সব হিংস্রতা ভুলে গেছে। এমন এক রূপকথার মতো দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে চোখ জুড়িয়ে গেছে কোটি মানুষের।

ভিডিওটি প্রথম দেখায় মনে হবে, কোনো হলিউডি অ্যানিমেশন বা ডিজনির রূপকথা যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছে চোখের সামনে। শিশুটি যখন ছোট্ট পা ফেলে মেঠোপথ দিয়ে এগিয়ে যায়, বন্যপ্রাণীগুলো তাকে সঙ্গ দেয় অসীম মমতায়। এই দৃশ্য মানুষকে বাধ্য করেছে শিশুটিকে ‘ডিজনি প্রিন্সেস’ বা অরণ্যের রাজকন্যা বলে ডাকতে।

এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে অনেকেই ভেবেছিলেন এটি হয়তো বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত গ্রামের ছবি। দেশ-বিদেশের কিছু সংবাদমাধ্যমও একে বাংলার রূপ বলে প্রচার করেছিল। কিন্তু ভালোবাসার কোনো দেশ হয় না, সীমানা হয় না।

অনুসন্ধানে জানা গেল, এই অপরূপ দৃশ্যটি আসলে বাংলাদেশের নয়, বরং শ্রীলঙ্কার এক সবুজ প্রান্তরের। ভিডিওর সেই ছোট্ট রাজকন্যা যখন আদুরে গলায় কথা বলছিল, তার মুখে ছিল মিষ্টি সিংহলি ভাষা।

ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের তথ্যমতে, গত ১২ জুন প্রভাত সিলভা নামে শ্রীলঙ্কার এক ব্যক্তি প্রথম ফেসবুকে এই ভিডিও শেয়ার করেন। শ্রীলঙ্কার সিংহলি ভাষার ক্যাপশনে ভিডিওটি সম্পর্কে লেখা হয়, ‘ছোট ভাই তার বোনের সঙ্গে কুবুরুতে যাচ্ছে।’ প্রভাত সিলভার প্রোফাইল ঘেঁটে একই শিশু এবং প্রাণীগুলোর আরও একাধিক ভিডিও ও ছবি পাওয়া গেছে।

ছাত্রদলের চার কমিটি বিলুপ্ত
  • ১২ আগস্ট ২০২৬
কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ১২ আগস্ট ২০২৬
বিতর্কিত ব্যক্তিকে চট্টগ্রাম বিসিএসআইআরের পরিচালক নিয়োগ, ২৪…
  • ১২ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬