ইবি শিক্ষিকা হত্যা: সহকারী অধ্যাপকসহ ৩ শিক্ষক-কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা

১৫ মার্চ ২০২৬, ০৭:২৯ PM , আপডেট: ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৮ PM
ইবির তিন শিক্ষক-কর্মকর্তা

ইবির তিন শিক্ষক-কর্মকর্তা © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত তিন শিক্ষক-কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। 

রবিবার (১৫ মার্চ) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। ইতোমধ্যেই দেশের সব ইমিগ্রেশনেই নিষেধাজ্ঞার ব্যাপারে অবগত করা হয়েছে বলেও জানা গেছে। 

এজাহারভুক্ত তিন আসামি হলেন-বিভাগের সাবেক কর্মচারী ও উম্মুল মুমেনীন আয়শা সিদ্দিকা হলের উপ-রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও হাবিবুর রহমান। 

গত ৪ মার্চ বিকেলে নিজ বিভাগের অফিস কক্ষে কর্মচারীর হাতে প্রাণ হারান বিভাগীয় সভাপতি আসমা সাদিয়া রুনা। তাকে হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করে ঘাতক ফজলু। ঘটনার পরদিন বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় কর্মচারী ফজলুর রহমান কে প্রধান আসামী করে দণ্ডবিধির ৩০২ ও ১০৯ ধারায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান। এরপরই চিকিৎসাধীন অবস্থায় আসামী ফজলু কে গ্রেফতার দেখায় পুলিশ। 

জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, হত্যা মামলা দায়েরের পরপরই পুলিশের পক্ষ থেকে আসামীদের গ্রেফতারের তৎপরতা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আসামীরা যেন বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য আমাদের পক্ষ থেকে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিলো। আদালত সেই আবেদন মঞ্জুর করে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে। 

পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9