পানির ট্যাংক সংস্কারে ২০ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ ছাত্রাবাস

১৫ মার্চ ২০২৬, ০৫:০১ PM
ঢাকা কলেজ উত্তর ছাত্রবাস

ঢাকা কলেজ উত্তর ছাত্রবাস © সংগৃহীত

কেন্দ্রীয় পানির ট্যাংক বা সংরক্ষণাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতের কাজের জন্য আগামী ১৭ মার্চ থেকে ঢাকা কলেজের ছাত্রাবাস ২০ দিন বন্ধ থাকবে। রবিবার (১৫ মার্চ) সাময়িক ছাত্রাবাস বন্ধের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘কলেজের কেন্দ্রীয় পানির রিজার্ভার ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটার সংষ্কার প্রয়োজন। সে কারণে ৫ এপ্রিল পর্যন্ত ছাত্রবাসগুলো পানির অভাবে চালু রাখা যাবে না। পানি ছাড়া ছাত্রাবাসে থাকা সম্ভব না। আমরা ৫ এপ্রিল থেকে আবারও কলেজের ছাত্রাবাস খোলার চেষ্টা করব।’

তিনি জানান, মেরামতকারীরা প্রায় ১৫ দিনের মতো সময় চেয়েছে। এর মধ্যে কলেজের পানির রিজার্ভারের সংষ্কার চলবে, রিজার্ভার পুরোপুরি খালি করে এই কাজ করতে হবে।

তবে এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সমালোচনা করছেন ছাত্রবাসে অবস্থানরত শিক্ষার্থীরা। মূলত ঢাকা কলেজ ছাত্রাবসে প্রায় ১ হাজার ৩০০ আবাসিক শিক্ষার্থী রয়েছে। জানা গেছে, এর মধ্যে অধিকাংশ শিক্ষার্থী ঈদের ছুুটিতে বর্তমানে ছাত্রাবাসে অবস্থান না করলেও অর্ধশতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসে ঈদ উদযাপনের করবে। ফলে ছাত্রাবাসে অবস্থান করা এসব শিক্ষার্থী তীব্র পানি সংকটে পড়তে পারে বলে ধারণা করছেন শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ।

ঢাকা কলেজ উত্তর ছাত্রবাসের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রশক্তির সদস্যসচিব সজীব উদ্দীন বলেন, ‘ছাত্রাবাস বন্ধের সিদ্ধান্তের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২০ দিনের এই দীর্ঘ মেয়াদী সংস্কারের নামে হাজার হাজার শিক্ষার্থীর জীবনকে অমানবিক স্বাস্থ্যঝুঁকিতে ফেলে দেওয়ার হঠকারী সিদ্ধান্ত প্রশাসনকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘মৌলিক অধিকার নিয়ে কোনো প্রকার টালবাহানা বা অবহেলা সাধারণ ছাত্ররা মেনে নেবে না। আমাদের দাবি এই দীর্ঘ সময়সীমা কমিয়ে আনতে হবে এবং সংস্কার চলাকালীন বিকল্প পানির নিরবচ্ছিন্ন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান, অবিলম্বে কার্যকরী সমাধান দিন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন।’

প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট পাওয়ার দিনই হল ছেড়ে দিলেন শিবির নেতা স…
  • ২০ মে ২০২৬
বেরোবিতে ভর্তি ফি কমানো ও বিভাগীয় শহরে বাস চালুর দাবিতে ছা…
  • ২০ মে ২০২৬
বিজ্ঞানভিত্তিক একাডেমিয়া থেকে প্রথম উপাচার্য পেল নজরুল বিশ্…
  • ২০ মে ২০২৬
শাটডাউন কর্মসূচির পর ডুয়েট ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা
  • ২০ মে ২০২৬
কে হতে যাচ্ছেন ম্যানসিটির পরবর্তী কোচ?
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081