অনার্স ৪র্থ বর্ষের ফরম পূরণের সময় আরেক ধাপ বাড়ল

১৫ মার্চ ২০২৬, ০৪:৪৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে। পরীক্ষার্থীদের আবেদন ফরম পূরণ, ডাটা এন্ট্রি ও সোনালী সেবার মাধ্যমে ফি জমাদানের তারিখ নতুন করে নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীরা আগামী ২ থেকে ৮ এপ্রিল পর্যন্ত আবেদন ফরম পূরণ করতে পারবেন। এ সময় কোনো জরিমানা লাগবে না। একই সময়ে কলেজ কর্তৃপক্ষের ডাটা এন্ট্রি শুরু হবে এবং ৯ এপ্রিল ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তা নিশ্চিত করা যাবে।

এ ছাড়া সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১২ এপ্রিল সকাল ১০টা থেকে ১৩ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত স্মারক নং-১৮ (০৫) জাতীঃবিঃ/পনি/অনার্স পার্ট-৪/২০১৪/২০২৪/২০২৬/৫৪৪৪ অনুযায়ী প্রকাশিত পূর্বের বিজ্ঞপ্তির অন্যান্য সকল নিয়ম ও শর্ত অপরিবর্তিত থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষার্থী ও কলেজগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছে।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬